শনিবার ২৯ আগস্ট ২০২৬
১৪ ভাদ্র ১৪৩৩
বুড়িচংয়ের ষোলনলে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আ'লা হযরত মডেল মাদ্রাসার উদ্যোগে জসনে জুলুস ও আলোচন সভা অনুষ্ঠিত
গাজী জাহাঙ্গীর আলম জাবির
প্রকাশ: শনিবার, ২৯ আগস্ট, ২০২৬, ১২:০৪ এএম আপডেট: ২৯.০৮.২০২৬ ১২:৪৯ এএম |

  বুড়িচংয়ের ষোলনলে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আ'লা হযরত মডেল মাদ্রাসার উদ্যোগে জসনে জুলুস ও আলোচন সভা অনুষ্ঠিত
কুমিল্লার বুড়িচং উপজেলার ষোলনল ইউনিয়নের বাবুর বাজার এলাকায় অবস্থিত আ'লা হযরত মডেল মাদ্রাসার উদ্যোগে পবিত্র ঈদে  মিলাদুন্নবী (দ.) উদযাপন উপলক্ষে জসনে জুলুছ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 
২৭শে আগস্ট (বৃহস্পতিবার) সকালে আয়োজিত এ জুলুছকে ঘিরে পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।
মাদরাসা প্রাঙ্গণ থেকে শিক্ষার্থী ও এলাকাবাসীর  অংশগ্রহণে জুলুছটি বের করা হয়। জুলুছটি বাবুর বাজার থেকে ষোলনল, ছয়ঘড়িয়া, সোনাইসার, শিমাইল খাড়া, ষোলনল পশ্চিমপাড়া  প্রদক্ষিণ শেষে পুনরায়  মাদরাসা প্রাঙ্গণে এসে অংশগ্রহণকারীরা রাসূলুল্লাহ (দ.)-এর প্রশংসামূলক স্লোগান দেন এবং নাতে মোস্তফা পরিবেশনের মাধ্যমে মাদ্রাসা প্রাঙ্গন  প্রাণবন্ত করে তোলেন।
জুলুসের নেতৃত্ব দেন,  আ'লা হযরত মডেল মাদ্রসার অধ্যক্ষ হযরত মাওলানা আল আমিন রেজা কাদরী।
এসময় তিনি বলেন, মহান আল্লাহ  তা'য়ালা নিজেই কোরআনে বলেছেন, তোমরা যদি তাঁর কাছ থেকে কোনো নিয়ামত পাও, তবে সেটাকে আনন্দ ও কৃতজ্ঞতার মাধ্যমে উদযাপন করো, শোকরিয়া আদায় করো। নবী (দ.) এর আগমন মানবজাতির জন্য সবচেয়ে বড় নিয়ামত। তাই, আমরা  নবীর আগমন দিবসে কৃতজ্ঞতা প্রকাশ স্বরূপ ঈদে মিলাদুন্নবী সা: উদযাপন করি।
তিনি আরো  বলেন, রবিউল আউয়াল মাস হচ্ছে ঈমানদারদের মাস। কারণ এ মাসেই দয়াল নবী (দ.) পৃথিবীতে শুভ আগমন করেছেন। যদি তাঁর আগমন না হতো, তবে কোনো নবুওত কিংবা রিসালাত পৃথিবীতে প্রকাশিত হতো না। তাই এই মাসে আমাদের আনন্দের কোনো সীমা নেই। জুলুছ শেষে মাদরাসা প্রাঙ্গণে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
আব্দুল ওয়াহাব চেয়ারম্যান এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, আ'লা হযরত মডেল মাদ্রাসার সেক্রেটারি মো: খোরশেদ আলম। উপস্থিত ছিলেন  ডা. নজরুল ইসলাম ও মোহাম্মদ মিজানুর রহমান।
এছাড়া স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত থেকে নবীজি (দ.) এর আগমন বার্তা উদযাপনে শরিক হন।












http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
Loading...
Loading...
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২