শনিবার ২৯ আগস্ট ২০২৬
১৪ ভাদ্র ১৪৩৩
বরুড়ায় মাদকবিরোধী সমাবেশ ও বৃক্ষরোপণ কর্মসূচি
মোঃ ইলিয়াছ আহমদ, বরুড়া
প্রকাশ: শনিবার, ২৯ আগস্ট, ২০২৬, ১২:১২ এএম আপডেট: ২৯.০৮.২০২৬ ১২:৪৯ এএম |

বরুড়ায় মাদকবিরোধী সমাবেশ ও বৃক্ষরোপণ কর্মসূচি
কুমিল্লার বরুড়ায় পোম্বাইশ গ্রামে মাদকবিরোধী সমাবেশ  বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে।
সবুজ হোক পরিবেশ মাদক মুক্ত হোক সমাজ এই প্রতিপাদ্যের আলোকে বৃহস্পতিবার ২৭ আগষ্ট বিকাল ৪টায় বরুড়া উপজেলার আড্ডা ইউনিয়নের পোম্বাইশ গ্রামে মাদকবিরোধী সমাবেশ ও বৃক্ষরোপণ কর্মসূচি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বরুড়া প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক মুক্তির লড়াই পত্রিকার সম্পাদক প্রকাশক মোঃ কামরুজ্জামান জনি এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরুড়া উপজেলা নির্বাহী অফিসার আসাদুজ্জামান রনি। সংগঠনের নব নির্বাচিত সভাপতি নজরুল ইসলাম নাঈম এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বরুড়া উপজেলার সহকারী কমিশনার ভূমি আহসান হাফিজ, আড্ডা ইউনিয়ন বিএনপির ও সাবেক চেয়ারম্যান মোঃ জাফরুল্লাহ চৌধুরী, আড্ডা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাকির হোসেন বাদল, বরুড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ ইলিয়াছ আহমদ, বরুড়া থানা এসআই এনামুল হক। এদিন এদিন সংগঠনের পক্ষ থেকে বীর মুক্তিযোদ্ধা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, সহ এলাকাবাসীর মাঝে গাছের চারা বিতরণ করা হয়। অনুষ্ঠানে পোম্বাইশ ফ্রেন্ডস সোসাইটি সংগঠনের নব গঠিত কমিটি ঘোষণা করা হয়। কমিটিতে সভাপতি নজরুল ইসলাম নাঈম, সিনিয়র সহ সভাপতি মোর্শেদুল হক দিদার,সহ সভাপতি মো. রাসেল হোসেন, সাধারণ সম্পাদক আবু হোজাইফা সায়েম,যুগ্ম সাধারণ সম্পাদক আবু জাফর ছালেহ,সাংগঠনিক সম্পাদক আবদুল মালেক,অর্থ সম্পাদক মহিন মোল্লা,সহকারী অর্থ সম্পাদক বিল্লাল হোসেন,ক্রীড়া ও সংস্কৃতি  সম্পাদক জামিল আহমেদ,পরিবেশ বিষয়ক সম্পাদক আবু ছালেহ জাফর, আইন বিষয়ক সম্পাদক ফয়সাল আহম্মেদ, দুর্যোগ, ত্রাণ ও পুর্নবাসন সম্পাদক মোঃ আশিকুর রহমান, তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ, সমাজকল্যান সম্পাদক মোঃ মাজহারুল ইসলাম মাহিন, শিক্ষা বিষয়ক সম্পাদক  আলমগীর হোসেন, প্রবাসী বিষয়ক সম্পাদক আরমান হোসেন সবুজ এর নাম ঘোষণা করা হয়।
অনুষ্ঠান শেষে পোম্বাইশ পশ্চিমপাড়া ঈদগাহ মাঠে অতিথিদের নিয়ে বৃক্ষরোপণ করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে বরুড়া উপজেলা নির্বাহী অফিসার আসাদুজ্জামান রনি বলেন ইতিপূর্বে আমি জানতে পেরেছি পোম্বাইশ ফ্রেন্ডস সোসাইটি এই গ্রামে করোনা কালীন সময়ে সহ বিভিন্ন সময়ে অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়িয়েছে, পাশাপাশি শিক্ষার মান উন্নয়ন, স্কুলে ঝরে পড়ার প্রবনতা দূর করা, বাল্যবিবাহ ও মাদক-প্রতিরোধে ভূমিকা রাখছে তাই আগামীতেও অভিভাবকদের তার সন্তানদের প্রতি আরো সচেতন হওয়ার আহ্বান জানান। 












http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
Loading...
Loading...
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২