শনিবার ২৯ আগস্ট ২০২৬
১৪ ভাদ্র ১৪৩৩
কুমিল্লা হবে ‘ওয়ান অব দ্য বেস্ট সিটি’ - মনিরুল হক চৌধুরী এমপি
প্রকাশ: শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬, ১২:৫১ এএম আপডেট: ২৮.০৮.২০২৬ ১:৩২ এএম |


কুমিল্লা হবে ‘ওয়ান  অব দ্য বেস্ট সিটি’  - মনিরুল হক চৌধুরী এমপি নিজস্ব প্রতিবেদক।। কুমিল্লার প্রতি আমরা কেউ সুবিচার করিনি। আমি বিনা দ্বিধায় এ কথা বলছি। কে আদি, অন্ত, ভেতরের বাইরের, কে হিন্দু মুসলিম সুযোগ পেয়েও আমরা কেউ কুমিল্লার জন্য যথেষ্ট কিছু করতে পারিনি দাবি করেন কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী বলেছেন, 
গত তিন মাসে কুমিল্লার বেসিক উন্নয়নকাজে আমরা যে অগ্রগতি এনেছি তা ৩০ বছরেও পারিনি। সারা সংসদে বলা হচ্ছে ‘মনির ভাই সব নিয়ে গেছে।’ এই আওয়াজ কে তুলেছে, কীভাবে তুলেছে, আমি জানি না। কিন্তু আমি বলতে চাই, কুমিল্লার মৌলিক উন্নয়নকাজে আমি হাত দিয়েছি।
বৃহস্পতিবার রাতে কুমিল্লা ক্লাবে এক সংবর্ধনা ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে বক্তব্যে তিনি এসব কথা বলেন। 
এমপি বলেন, কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষ প্রতিষ্ঠার জন্য আমি তিন বছর চেষ্টা করেছি। আল্লাহর রহমতে জাকারিয়া তাহের সুমন গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী হওয়ার পর দ্রুতই আমরা উন্নয়ন কর্তৃপক্ষ পেয়েছি। মাত্র তিন মাসের মধ্যে ওয়াসাও পেয়েছি। এখন শুধু এমডি নিয়োগ বাকি, আশা করি খুব শিগগিরই সেটিও হবে।
তিনি বলেন, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বিকল্প হিসেবে নতুন মহাসড়ক নির্মাণের পরিকল্পনাও এখন আর শুধু স্বপ্ন নয়, এটি অনেকটা এগিয়েছে। এ পরিকল্পনা বাস্তবায়নের বিষয়ে আগামীকাল শুক্রবার বিকেল চারটায় মন্ত্রণালয়ের লোকজন আসছেন। বিকল্প মহাসড়কটি বাস্তবায়ন হলে ঢাকার সঙ্গে কুমিল্লার যোগাযোগ আরও সহজ ও দ্রুত হবে। এর পাশাপাশি ঢাকা-কুমিল্লা রেলপথের কাজও বাস্তবায়নের পথে। এরই মধ্যে প্রধানমন্ত্রী ২০ কোটি টাকা দিয়েছেন। অচিরেই এর কাজ শুরু হবে।
তিনি আরো বলেন, চালু হচ্ছে কুমিল্লা বিমানবন্দর। একই সঙ্গে কুমিল্লার সীমানা প্রায় ৩০০ বর্গকিলোমিটার বাড়ছে। সবকিছু মিলিয়ে কুমিল্লা হবে ‘ওয়ান অব দ্য বেস্ট সিটি’। তবে এই কুমিল্লা গড়ে তোলার দায়িত্ব শুধু একজনের নয় আমাদের সবার। সম্মিলিত প্রচেষ্টায় কুমিল্লা আরও এগিয়ে যাবে।
এসময় কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী, কুমিল্লা ওয়াসার চেয়ারম্যান আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম এবং কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) চেয়ারম্যান উদবাতুল বারি আবুকে ফুল দিয়ে ফুলেল অভিনন্দন জানানো হয়।
অনুষ্ঠানটির সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আমিরুজ্জামান আমির।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক ও জেলা কৃষকদলের সভাপতি মোস্তফা জামান, সারোয়ার জাহান দোলন, জেলা বিএনপি নেতা মুজাহিদ চৌধুরী, মাহাবুবুল আলম চপল,সদর দক্ষিণ উপজেলা বিএনপির আহবায়ক এডঃ আকতার হোসেন, সদস্য সচিব ওমর ফারুক চৌধুরী, সদর উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মুমিনুল ইসলাম, আবুল কালাম আজাদ, জেলা তাতীদল সভাপতি জি এস কামাল, সাধারণ সম্পাদক মাহমুদুল হক পিটার, মহানগর বিএনপির সহপ্রচার সম্পাদক ফরিদ আলি,১১ নং ওয়াড বিএনপির সভাপতি জহির, যুবদল নেতা ইউসুফ, মহানগর বিএনপির সিনিয়র সহ সভাপতি ভিপি নজরুল ইসলাম।















http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
Loading...
Loading...
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২