শনিবার ২৯ আগস্ট ২০২৬
১৪ ভাদ্র ১৪৩৩
কুমিল্লায় দুই সাংবাদিকের ওপর হামলাকারী গ্রেপ্তার
প্রকাশ: শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬, ১:১৫ এএম আপডেট: ২৮.০৮.২০২৬ ১:৩২ এএম |



   কুমিল্লায় দুই সাংবাদিকের  ওপর হামলাকারী গ্রেপ্তারনিজস্ব প্রতিবেদক।। সংবাদ সংগ্রহের উদ্দেশ্যে যাওয়ার পথে দুই সাংবাদিককে হামলার ঘটনায় জড়িত প্রধান আসামিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। বুধবার (২৬ আগস্ট) বিকেলে হামলার ঘটনার পর রাত ৩টার দিকে জেলার সদর দক্ষিণের বিজয়পুর থেকে হাবিবুর রহমান খান নামে ওই যুবককে পলাতক অবস্থায় গ্রেফতার করে ডিবির একটি দল।

জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামছুল আলম শাহ বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনার পর আসামি এলাকা ছেড়ে পালিয়ে যায়। থানায় মামলা দায়ের হলে ডিবি অভিযানে নামে। তথ্য প্রযুক্তির সাহায্যে রাত প্রায় ৩টায় ওই আসামিকে গ্রেফতার করা হয়। তাকে সদর দক্ষিণ থানায় হস্তান্তর করা হয়েছে।
   কুমিল্লায় দুই সাংবাদিকের  ওপর হামলাকারী গ্রেপ্তার
আসামি গ্রেফতারের পর কুমিল্লার কর্মরত সাংবাদিকরা পুলিশ সদস্যদের কে ধন্যবাদ জানিয়ে বলেন,অপরাধীরা আইনের আওতায় আসলে দ্রুতই অপরাধ কমে আসবে। সাংবাদিকদের ওপর হামলা করার ধৃষ্টতাও ভবিষ্যতে কেউ দেখানোর সাহস করবে না।
এর আগে, বুধবার দুপুরে যমুনা টেলিভিশনের কুমিল্লার রিপোর্টার রফিকুল ইসলাম চৌধুরী খোকন, ইন্ডিপেনডেন্ট টেলিভিশনের কুমিল্লা প্রতিনিধি তানভীর দীপু এবং স্টার নিউজের কুমিল্লার রিপোর্টার আবদুল্লাহ আল মারুফের ওপর হামলার ঘটনা ঘটে। জেলার সদর দক্ষিণ উপজেলার উত্তর রামপুরের মিস্ত্রীপুকুর পাড় এলাকায় এ হামলা হয়।
হামলার শিকার সাংবাদিক তানভীর দীপু জানান, বুধবার দুপুরে তারা সংবাদ সংগ্রহে লালমাইয়ের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে পদুয়ার বাজার মোড়ে যানজট দেখে উত্তর রামপুর বিদ্যুৎ অফিসের সামনের সড়ক দিয়ে কুমিল্লা-নোয়াখালী মহাসড়কে উঠতে যান।
এ সময় সড়কের সামনে স্থানীয়দের তৈরি করা লোহার বেরিকেড এর মধ্যে কয়েকটি গাড়ি আটকে পড়ায় তীব্র যানজট দেখা দেয়। তিনি যানজটের কারণ জানতে সামনে এগিয়ে গিয়ে লোহার বেরিকেডটি ধরে গাড়ি সরে যেতে সহযোগিতা করার সময় শাওন নামের এক যুবক কেন যানজট নিরসন করছেন এবং মানুষকে চলে যাওয়ার সুযোগ দিচ্ছেন তা নিয়ে তার সঙ্গে বাক-বিতণ্ডায় জড়ায়। একপর্যায়ে সে তার গায়ে ধাক্কা দেয়।
সহকর্মী মারুফ তাদের ছাড়িয়ে আনতে গেলে ওই যুবক রড হাতে নিয়ে তেড়ে আসে। স্থানীয়রা তাকে সরিয়ে নেওয়ার পর তারা যখন গন্তব্যে ফিরে যাচ্ছিলেন, তখন হঠাৎ পেছন থেকে এসে সে মারুফের ঘাড়ে আঘাত করে। এতে তিনি অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। তানভীর দীপু এগিয়ে গেলে তার ওপরও হামলা করা হয়।













http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
Loading...
Loading...
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২