জুলাই
সনদ বাস্তবায়নের দাবিতে আগামী ৫ সেপ্টেম্বর ঢাকা-চট্টগ্রাম লংমার্চের
কুমিল্লার পথসভা সফল করার লক্ষ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লা
মহানগরীর উদ্যোগে রুকন ও ইউনিট সভাপতি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৬ আগস্ট) সকাল ১০টায় কুমিল্লা জেলা শিল্পকলা একাডেমিতে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
কুমিল্লা
মহানগরী জামায়াতের আমীর ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য কাজী দ্বীন
মোহাম্মদের সভাপতিত্বে এবং মহানগরী সেক্রেটারি মু. মাহবুবর রহমানের
পরিচালনায় সম্মেলনে বক্তব্য রাখেন মহানগরী জামায়াতের নায়েবে আমীর অধ্যাপক এ
কে এম এমদাদুল হক মামুন, কুমিল্লা মহানগরী ছাত্রশিবিরের সভাপতি নাজমুল
হাসান পঞ্চায়েত এবং কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সভাপতি
মোজাম্মেল হোসেন আবির।
সভাপতির বক্তব্য কাজী দ্বীন মোহাম্মদ বলেন, জুলাই
সনদ বাস্তবায়ন এবং জনগণের ন্যায্য দাবি আদায়ে ৫ সেপ্টেম্বরের
ঢাকা-চট্টগ্রাম লংমার্চ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে । কুমিল্লার পথসভা
সফল করতে মহানগরীর প্রতিটি ইউনিটকে সর্বোচ্চ সাংগঠনিক প্রস্তুতি গ্রহণ
করতে হবে। শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে জনগণের
কাছে দাবিগুলো তুলে ধরতে হবে।
বক্তারা আরও বলেন, লংমার্চ ও পথসভা সফল
করতে নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ জনগণের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে।
এজন্য প্রতিটি ইউনিটে ব্যাপক গণসংযোগ ও সাংগঠনিক তৎপরতা জোরদার করার আহ্বান
জানান।
