শনিবার ২৯ আগস্ট ২০২৬
১৪ ভাদ্র ১৪৩৩
কুসিকের মাসিক সভায় নগর সেবার মানোন্নয়নে গুরুত্বারোপ সততা ও দক্ষতার পুরস্কার পেলেন কর্মীরা
প্রকাশ: শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬, ১:১৫ এএম আপডেট: ২৮.০৮.২০২৬ ১:৩১ এএম |



 কুসিকের মাসিক সভায় নগর সেবার মানোন্নয়নে গুরুত্বারোপ সততা ও দক্ষতার পুরস্কার পেলেন কর্মীরানিজস্ব প্রতিবেদক: নগরবাসীর সেবার মানোন্নয়ন, প্রশাসনিক কার্যক্রমে গতিশীলতা ও চলমান উন্নয়ন কর্মকাণ্ডকে আরও এগিয়ে নিতে কুমিল্লা সিটি কর্পোরেশনের (কুসিক) মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকাল ১১টায় কুসিক সম্মেলন কক্ষে সিটি কর্পোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপুর সভাপতিত্বে এ মাসিক সভা অনুষ্ঠিত হয়।
সভায় সিটি কর্পোরেশনের চলমান বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি, নগরবাসীর সেবা নিশ্চিতকরণ, প্রশাসনিক কার্যক্রমে গতি আনা এবং উন্নয়নমূলক কর্মকাণ্ড আরও কার্যকরভাবে বাস্তবায়নের বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। একই সঙ্গে নাগরিকদের প্রত্যাশা অনুযায়ী সেবার মান বাড়াতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন প্রশাসক।
সভায় সিটি কর্পোরেশনের বিভিন্ন বিভাগের কার্যক্রম পর্যালোচনার পাশাপাশি দায়িত্ব পালনে কর্মকর্তা-কর্মচারীদের আরও আন্তরিক ও জবাবদিহিমূলক হওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়।
এদিকে মাসিক সভায় সততা, দক্ষতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে নগর উন্নয়ন ও নাগরিক সেবায় গুরুত্বপূর্ণ অবদান রাখায় কুসিকের কয়েকজন কর্মীকে সম্মাননা ও পুরস্কার দেওয়া হয়।
পুরস্কার প্রদানকালে প্রশাসক ইউসুফ মোল্লা টিপু বলেন, সততা, দক্ষতা ও আন্তরিকতার স্বীকৃতি কর্মীদের আরও উৎসাহিত করে। এতে কর্মক্ষেত্রে দায়িত্বশীলতা বাড়ার পাশাপাশি নাগরিক সেবার মানও উন্নত হয়। তিনি নগরবাসীর কল্যাণে সবাইকে আরও নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান জানান।
সভায় কুমিল্লা সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।















http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
Loading...
Loading...
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২