ইসমাইল নয়ন।।
কুমিল্লার
ব্রাহ্মণপাড়ায় পুলিশ ও উপজেলা প্রশাসনের যৌথ অভিযানে মাদক সেবনের অপরাধে
পাঁচজনকে অর্থদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (২৭ আগস্ট)
উপজেলার নাল্লা এলাকায় পরিচালিত বিশেষ অভিযানে তাঁদের আটক করা হয়।
পুলিশ
সূত্রে জানা গেছে, নাল্লা গ্রামের ৪ নম্বর ওয়ার্ডের রসুলের বাড়ি এলাকায়
মাদক সেবনের খবর পেয়ে অভিযান চালায় ব্রাহ্মণপাড়া থানা-পুলিশ। সহকারী
উপপরিদর্শক (এএসআই) মোঃ নাছির উদ্দিন ও এএসআই লিংকন কুমার নাথের নেতৃত্বে
সঙ্গীয় ফোর্স ঘটনাস্থল থেকে পাঁচ মাদকসেবীকে হাতেনাতে আটক করে।
দণ্ডপ্রাপ্তরা
হলেন- উপজেলার নাল্লা গ্রামের মৃত আঃ মজিদের ছেলে মোঃ রুবেল মিয়া (৩৮) ও
মোঃ খোকন মিয়া (৪০), মোঃ বাবুল হোসেনের ছেলে মোঃ জামাল হোসেন (২৪), মৃত আঃ
রশিদের ছেলে মোঃ ইসমাইল (৩০) এবং মৃত হাজী আঃ বারেকের ছেলে মোঃ আইয়ুব (৪০)।
পরবর্তী
সময়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে সামারি ট্রায়ালের মাধ্যমে আটক
প্রত্যেককে ৩০০ টাকা করে মোট ১,৫০০ টাকা অর্থদণ্ড অনাদায়ে শাস্তির আদেশ
দেওয়া হয়।
অভিযানের সত্যতা নিশ্চিত করে ব্রাহ্মণপাড়া থানার অফিসার
ইনচার্জ (ওসি) মো. ফারুক হোসেন জানান, মাদকবিরোধী ধারাবাহিক কার্যক্রমের
অংশ হিসেবে এই বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে। অপরাধ দমনে পুলিশের এ
ধরনের অভিযান অব্যাহত থাকবে।
