শনিবার ২২ আগস্ট ২০২৬
৭ ভাদ্র ১৪৩৩
কুমিল্লায় ২য় সিতোরিউ কারাতে সেমিনার অনুষ্ঠিত
প্রকাশ: শনিবার, ২২ আগস্ট, ২০২৬, ১২:১৭ এএম |


 কুমিল্লায় ২য় সিতোরিউ কারাতে সেমিনার অনুষ্ঠিতনিজস্ব প্রতিবেদক: তরুণদের আত্মরক্ষার সক্ষমতা বৃদ্ধি, শারীরিক ও মানসিক বিকাশ এবং শৃঙ্খলাবোধ তৈরির লক্ষ্যে কুমিল্লায় অনুষ্ঠিত হয়েছে ২য় সিতোরিউ কারাতে সেমিনার।
শুক্রবার (২১ আগস্ট) সকালে কুমিল্লা জিমনেশিয়ামে বাংলাদেশ সিতোরিউ কারাতে-দো ইউনিয়নের তত্ত্বাবধানে এবং কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় এ সেমিনারে জেলার বিভিন্ন এলাকার কারাতে খেলোয়াড়, প্রশিক্ষক ও ক্রীড়ানুরাগীরা অংশ নেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসক মো. ইউসুফ মোল্লা টিপু। তিনি কারাতে খেলোয়াড় ও প্রশিক্ষকদের উৎসাহিত করেন এবং তরুণ প্রজন্মকে মাদক ও অপসংস্কৃতি থেকে দূরে রেখে খেলাধুলার সঙ্গে সম্পৃক্ত করার ওপর গুরুত্বারোপ করেন।
সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব ও সাবেক জাতীয় কোচ এমদাদুল হক এমদু, কুমিল্লা মহানগর যুবদলের আহ্বায়ক ফয়সাল উর রহমান পাভেল, বাংলাদেশ কারাতে ফেডারেশনের সহ-সাধারণ সম্পাদক সেনসি কবির আকবর চৌধুরী তাজ এবং বাংলাদেশ কারাতে ফেডারেশনের সদস্য সেনসি আবুল কালাম আজাদ।
সেমিনারে প্রশিক্ষণ পরিচালনা করেন এশিয়া প্যাসিফিক ও সাউথ এশিয়ান সিতোরিউ কারাতে-দো ফেডারেশনের সহ-সভাপতি সেনসি নাজমুল হাসান অভি।













http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
Loading...
Loading...
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২