
২০২৪
সালের ছাত্র-জনতার ঐতিহাসিক জুলাই অভ্যুত্থানের বীরত্বগাথা, আত্মত্যাগ এবং
নতুন বাংলাদেশের স্বপ্নকে সুরের মূর্ছনায় তুলে ধরতে কুমিল্লায় অনুষ্ঠিত
হয়েছে বিশেষ সংগীতানুষ্ঠান ‘গানে গানে জুলাই’।
বাংলাদেশ শিল্পকলা
একাডেমির আয়োজনে এবং জেলা শিল্পকলা একাডেমি, কুমিল্লার ব্যবস্থাপনায় সোমবার
(৩ আগস্ট) বিকেলে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা
হয়। এতে জেলার সাংস্কৃতিক অঙ্গনের শিল্পী, শিক্ষার্থী এবং বিভিন্ন সামাজিক
ও রাজনৈতিক সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লার অতিরিক্ত জেলা প্রশাসক সাইফুল ইসলাম।
জেলা
কালচারাল অফিসার এস এম টি কামরান হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য
দেন কুমিল্লা প্রেসক্লাবের সাবেক সভাপতি আবুল হাসনাত বাবুল, মহানগর
ছাত্রদলের সভাপতি নাহিদ রানা, মহানগর এনসিপির যুগ্ম আহ্বায়ক কাজী জাহিদ,
কুমিল্লা মহানগর এনসিপির যুগ্ন-সমন্বয়কারী কাজী মোঃ জায়েদ, শহীদ মাসুমের
বাবাসহ অন্যান্যরা।
বক্তারা বলেন, জুলাই অভ্যুত্থানের স্মৃতি, শহীদদের
আত্মত্যাগ এবং বৈষম্যহীন বাংলাদেশের স্বপ্নকে ধরে রাখতে সাংস্কৃতিক
আন্দোলনের বিকল্প নেই। সংগীত, কবিতা ও শিল্পচর্চার মাধ্যমে গণআকাঙ্ক্ষার
ইতিহাস নতুনভাবে উচ্চারিত হওয়া উচিত।
অনুষ্ঠানে স্থানীয় শিল্পীরা
দেশাত্মবোধক ও গণসংগীত পরিবেশন করেন। পরিবেশনায় উঠে আসে মুক্তি,
ন্যায়বিচার, সাম্য ও গণতন্ত্রের বার্তা। অনুষ্ঠানে উপস্থিত দর্শক-শ্রোতারা
আবেগঘন পরিবেশনায় মুগ্ধ হন।
এ উপলক্ষে আয়োজিত বিভিন্ন সাংস্কৃতিক প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
