বৃহস্পতিবার ২০ আগস্ট ২০২৬
৫ ভাদ্র ১৪৩৩
দাউদকান্দিতে জাতীয় বিদ্যুৎ সাশ্রয় নীতি বাস্তবায়নে উপজেলা প্রশাসনের বিশেষ অভিযান পরিচালনা
আলমগীর হোসেন,দাউদকান্দি
প্রকাশ: বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬, ১২:৪৭ এএম আপডেট: ২০.০৮.২০২৬ ১:০৯ এএম |



 দাউদকান্দিতে জাতীয় বিদ্যুৎ সাশ্রয়  নীতি বাস্তবায়নে উপজেলা প্রশাসনের বিশেষ অভিযান পরিচালনা  কুমিল্লার দাউদকান্দিতে জাতীয় বিদ্যুৎ সাশ্রয় নীতি বাস্তবায়নে কুমিল্লা জেলা প্রশাসকের বিশেষ নির্দেশনায় দাউদকান্দির বিভিন্ন দোকান ও শপিংমলে ধারাবাহিকভাবে অভিযান পরিচালনা অব্যাহত রেখেছে দাউদকান্দি উপজেলা প্রশাসন। বিভিন্ন শপিং মলের পরিচালনা পরিষদ ও দোকানদারদের এ বিষয়ে অবগত করা হয়েছে। ইতিমধ্যে এই বিষয়ে  সাধারণ জনগণের মধ্যে সচলতা বৃদ্ধির কাজ অব্যাহত রয়েছে। জনস্বার্থে বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হওয়ার জন্য বিভিন্ন ধরনের প্রচার-প্রচারণা অব্যাহত রয়েছে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে। 
সরোজমিনে গিয়ে দেখা যায় ১৯ আগষ্ট বুধবার সরকারি নিষেধাজ্ঞা মেনে রাত ৮টার পরে দাউদকান্দি পৌর এলাকার শপিং মল গুলো ও অধিকাংশ  দোকান বন্ধ ছিল। কিছু দোকান খোলা রাখায় বিশেষ অভিযান  পরিচালনা করে দাউদকান্দি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাহিদ আহমেদ বিভিন্ন দোকানদারকে সতর্ক করেন এবং সুমন টেডার্সকে ১০০০টাকা জরিমানা করেন।
সরকারি প্রজ্ঞাপন সূত্রে জানা যায়, "জাতীয় বিদ্যুৎ সাশ্রয় নীতি বাস্তবায়ন" প্রসঙ্গে ১২ ই আগস্ট সরকারি প্রজ্ঞাপনের মাধ্যমে জানানো হয় যে  শপিংমল, মার্কেট ও দোকানসমুহ সকাল ১১ টা থেকে রাত ৮ টা পর্যন্ত খোলা থাকবে। সকল প্রকার আলোকিত বিলবোর্ড সন্ধ্যা সাতটার মধ্যে বন্ধ রাখা এবং দেশের বিভিন্ন প্রান্তে মেলা /বাণিজ্য মেলা, সাংস্কৃতিক অনুষ্ঠান, বিভিন্ন প্রকার আলোকসজ্জা সন্ধ্যা ৭টার মধ্যে বন্ধ রাখার জন্য স্থানীয় প্রশাসনকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। 
এ প্রসঙ্গে দাউদকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) , সহকারি কমিশনার (ভূমি)ও নির্বাহী ম্যাজিস্ট্রেট, পৌর প্রশাসক নাহিদ আহমেদ বলেন, বিদ্যুৎ বিভাগের সরকারি নির্দেশনা বাস্তবায়নে দাউদকান্দি বাজারে রাত ৮:১০- ৯ টা পর্যন্ত অভিযান পরিচালনা করা হয়। এ সময় বিভিন্ন দোকানকে সতর্ক করা হয় এবং একটি দোকানকে জরিমানা করা হয়। জনস্বার্থে এই নির্দেশনা বাস্তবায়নে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।













http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
Loading...
Loading...
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২