বৃহস্পতিবার ২০ আগস্ট ২০২৬
৫ ভাদ্র ১৪৩৩
চৌদ্দগ্রামে ৪ মাদকসেবীর ১৫ দিনের কারাদন্ড
প্রকাশ: বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬, ১২:৪৭ এএম আপডেট: ২০.০৮.২০২৬ ১:০৯ এএম |




 চৌদ্দগ্রামে ৪ মাদকসেবীর ১৫ দিনের কারাদন্ডচৌদ্দগ্রাম প্রতিনিধি: কুমিল্লার চৌদ্দগ্রামে মাদক সেবনের দায়ে চারজনকে ১৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছে বিজ্ঞ আদালত। আটককৃতরা হলো; চিওড়া ইউনিয়নের চিওড়া নতুনপাড়া গ্রামের শামসুল হকের ছেলে রাসেল বাঙালি(৩২), ডিমাতলী গ্রামের আলীআকবরের ছেলে নাছির(৪৫), সফিক মিয়ার ছেলে মনির হোসেন, জগন্নাথের আবদুর রহমানের ছেলে জালাল(২৫)। বুধবার রাতে তথ্যটি নিশ্চিত করেছেন থানার এএসআই মোঃ সেলিম। 
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে চিওড়া ইউনিয়ন পূর্ব ডিমাতলী গ্রামে নাছির মিয়ার ঘরে মঙ্গলবার রাতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় স্থানীয় জনতার উপস্থিতিতে মাদক সেবনকালে 
রাসেল বাঙালি, নাছির মিয়া, মনির হোসেন ও জালালকে আটক করা হয়। পরে বুধবার দুপুরে কুমিল্লা বিজ্ঞ আদালতে হাজির করলে দোষ স্বীকার করায় আদালত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রত্যেককে ১৫ দিনের বিনাশ্রম সাজা প্রদান করেন। সাজাপ্রাপ্ত আসামিদের আইনি প্রক্রিয়া শেষ করে কারাগারে পাঠানো হয়েছে।
চৌদ্দগ্রাম মডেল থানার এএসআই মোঃ সেলিম বলেন, মাদক নিয়ন্ত্রণে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।













http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
Loading...
Loading...
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২