কুমিল্লার
তিতাস উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
একই রাতে পরোয়ানাভুক্ত আরও একজন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার (১৮
আগস্ট) রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা
হয়।
তিতাস থানা সূত্রে জানা যায়, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)
মমিনুল হকের দিকনির্দেশনায় পুলিশের একটি দল মঙ্গলবার রাতে মাদকবিরোধী বিশেষ
অভিযান পরিচালনা করে। অভিযানে উপজেলার বিভিন্ন এলাকা থেকে মাদক ব্যবসার
সঙ্গে জড়িত থাকার অভিযোগে ৯ জনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা
হলেন- বাতাকান্দি গ্রামের হাজী আব্দুল বাতেনের ছেলে মো. আবু সাঈদ (৪৫),
উত্তর আকালিয়া পশ্চিমপাড়ার মো. আব্দুল মালেক ভূঁইয়ার ছেলে মো. কবির হোসেন
(২৮), কড়িকান্দি গ্রামের মৃত লাল মিয়ার ছেলে মো. মনু মিয়া (৬০), গৌরিপুর
আঙ্গাউড়া গ্রামের হিরন মিয়ার ছেলে মো. ইমন (২২), আড়াইহাজার কলাগাছিয়া
গ্রামের কবির ভূঁইয়ার ছেলে মো. সুমন (১৯), আলীরগাঁও গ্রামের হোসেনের ছেলে
মো. হাবিব (২৫), একই গ্রামের আব্দুল আউয়ালের ছেলে মো. রুবেল (২৫), মৌটুপি
গ্রামের মো. ফিরোজের ছেলে মো. জয়নাল (২৭) এবং মধ্য আকালিয়া গ্রামের মৃত
রিয়াজুল হকের ছেলে ডালিম (৩৫)।
এদিকে, একই রাতে উপজেলার মৌটুপি গ্রামের ছাদেক সরকারের ছেলে নাঈম সরকারকে পরোয়ানাভুক্ত আসামি হিসেবে গ্রেপ্তার করা হয়।
তিতাস
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুল হক গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত
করে জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা
দায়ের করা হয়েছে। পরে বুধবার দুপুরে গ্রেপ্তারকৃত সব আসামিকে আদালতের
মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। তিনি আরও জানান, মাদক নির্মূলে তিতাস থানা
পুলিশের মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।
