
নিজস্ব
প্রতিবেদক: নগরবাসীর নির্বিঘ্ন ও নিরাপদ চলাচল নিশ্চিত করতে এবং সড়ক ও
ফুটপাত হকার ও অবৈধ দখলমুক্ত রাখার লক্ষ্যে কুমিল্লার রানীর বাজার ও
আশপাশের এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।
মঙ্গলবার (১৮ আগস্ট) কুমিল্লা সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজিয়া হোসেনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানকালে
সড়ক ও ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনা এবং চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টির
অভিযোগে দুইজনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করা হয়। একই সঙ্গে
অবৈধভাবে রাখা মালামাল জব্দ করা হয়।
এ সময় কুমিল্লা সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
সিটি
কর্পোরেশন সূত্রে জানা গেছে, নগরবাসীর চলাচল নির্বিঘ্ন রাখা এবং সড়ক ও
ফুটপাত অবৈধ দখলমুক্ত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
