
কুমিল্লা
জেলা ক্লিনিক মার্কেটিং সোসাইটির পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে
মো. আবিদুল হককে সভাপতি এবং মো. জোবায়ের আহমদকে সাধারণ সম্পাদক করা হয়েছে।
সংগঠনটি সমবায় নীতির ভিত্তিতে গঠিত হয়েছে বলে কমিটি ঘোষণায় উল্লেখ করা
হয়েছে।
নবগঠিত কমিটির প্রথম কার্যক্রম হিসেবে কুমিল্লা রেলওয়ে স্টেশনে
দরিদ্র ও অসহায় মানুষের মধ্যে খাবার বিতরণ করা হয়। সংগঠনের পক্ষ থেকে
মানবিক ও সামাজিক কল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করা
হয়েছে।
কমিটিতে সভাপতি মো. আবিদুল হক, সহসভাপতি মো. মফিজুল ইসলাম ও এম.এ
আউয়াল। সাধারণ সম্পাদক মো. জোবায়ের আহমদ, সহসাধারণ সম্পাদক কুমান চন্দ্র
রায় ও মো. জাকির আলম সুমন।
সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন বোরেল সরকার। সহসাংগঠনিক সম্পাদক মো. নাদিম মাহমুদ ও মো. আব্দুল আউয়াল (তিতাস)।
অর্থ
সম্পাদক মো. রাকেদুল ইসলাম কানন এবং সহঅর্থ সম্পাদক মো. মোরশেদ আলম। দপ্তর
সম্পাদক মো. ইব্রাহীম খান রিপন ও সহদপ্তর সম্পাদক আল মাহিরুন নবী শাওন।
প্রচার
সম্পাদক মো. মাহফুজুর রহমান এবং সহপ্রচার সম্পাদক কেশব রাজ। সমাজ কল্যাণ
সম্পাদক আতাউর রহমান ও সহসমাজ কল্যাণ সম্পাদক আব্দুল ওহাব।
শ্রম বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন হেলাল উদ্দিন এবং সহশ্রম বিষয়ক সম্পাদক দিলদারুল হোসেন মজুমদার (পাভেল)।
এছাড়া
কমিটির উপদেষ্টা মণ্ডলীতে রয়েছেন দয়ানন্দ ঠাকুর, তরিকুল ইসলাম (তরুন),
শ্রীমান দেবনাথ সুমন, তোকায়েল, আমান উল্লাহ, মো. সেলিম ও এম এ সিরাজ।
নবগঠিত
কমিটির নেতারা জানান, সংগঠনের মূল লক্ষ্য হচ্ছে সদস্যদের ঐক্য ও পারস্পরিক
সহযোগিতার পাশাপাশি সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে ভূমিকা রাখা। এরই
ধারাবাহিকতায় দরিদ্র ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর মাধ্যমে সংগঠনের
কার্যক্রম শুরু করা হয়েছে।
