কুমিল্লায়
আরও বৃহৎ পরিসর ও বৈচিত্রময় পণ্যের সমাহার নিয়ে নতুন শোরুম উদ্বোধন করেছে
টপটেন মার্ট লিমিটেড। শহরের ১ম কান্দিরপাড়ের রামঘাটলা এলাকার আল-আমিন
হেলেনা টাওয়ারে প্রায় ২৭ হাজার বর্গফুট জায়গাজুড়ে গড়ে তোলা হয়েছে
প্রতিষ্ঠানটির নতুন এই শোরুম। আজ সোমবার (১৭ আগস্ট) সন্ধ্যা ৫টায়
আনুষ্ঠানিকভাবে শোরুমটির উদ্বোধনের সময় দোয়া ও মুনাজাত করা হয়।
টপটেন
মার্ট কর্তৃপক্ষ জানিয়েছে, সব শ্রেণি-পেশা ও বয়সের মানুষের প্রয়োজন
বিবেচনায় রেখে নতুন শোরুমে পোশাক ও ফ্যাশনপণ্যসহ দৈনন্দিন ব্যবহার্য
বিভিন্ন ধরনের পণ্যের বিশাল সংগ্রহ রাখা হয়েছে। শিশু থেকে শুরু করে
তরুণ-তরুণী, বয়স্ক নারী-পুরুষ সব বয়সী ক্রেতার জন্য রয়েছে পছন্দ ও বাজেট
অনুযায়ী বিভিন্ন পণ্য।
শিশুদের জন্য নবজাতক থেকে শুরু করে বিভিন্ন বয়সী
শিশুদের পোশাক ও প্রয়োজনীয় সামগ্রীর বিস্তৃত সংগ্রহ। তরুণদের জন্যও রাখা
হয়েছে কম ও বেশি দুই ধরনের বাজেটের বিভিন্ন ফ্যাশনপণ্য। ফলে বিভিন্ন
শ্রেণি-পেশার মানুষ নিজের প্রয়োজন ও সামর্থ্য অনুযায়ী কেনাকাটা করতে পারবেন
বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।এক কথায়, পায়ের জুতা থেকে মাথার টুপি বিভিন্ন
ধরনের প্রয়োজনীয় ও ফ্যাশনপণ্য এক ছাদের নিচে পাওয়ার সুযোগ থাকছে নতুন এই
শোরুমে।
টপটেন মার্টের পথচলা শুরু হয় ১৯৯২ সালে টেইলার্স ও ফেব্রিকসের
ব্যবসার মাধ্যমে। সময়ের সঙ্গে প্রতিষ্ঠানটি রেডিমেড পোশাকসহ বিভিন্ন ধরনের
পণ্যের সমাহার নিয়ে দেশের ক্রেতাদের সেবা দিয়ে আসছে। বিশ্বের বিভিন্ন দেশ
থেকে সংগ্রহ করা পণ্যও বাংলাদেশে টপটেন মার্টের বিভিন্ন শোরুমের মাধ্যমে
ক্রেতাদের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে।
কুমিল্লার নতুন শোরুমে শিশুদের
আনন্দকে আরও বাড়িয়ে তুলতে রাখা হয়েছে শিশুদের জন্য আকর্ষণীয় বিভিন্ন পণ্য।
পাশাপাশি কুমিল্লার মানুষের রুচি ও শৌখিনতার কথা বিবেচনায় রেখে রাখা হয়েছে
বিভিন্ন ধরনের ফুটওয়্যার ও শোপিস সামগ্রী।
বাড়ি, বাসস্থান কিংবা অফিসকে
আরও আকর্ষণীয় করে সাজাতে প্রয়োজনীয় বিভিন্ন ডেকোরেটিভ ও শোপিস পণ্যও পাওয়া
যাবে এখানে। ফলে শুধু পোশাক কেনাকাটার জায়গা নয়, বরং পরিবারের বিভিন্ন বয়সী
সদস্যের প্রয়োজনীয় পণ্য কেনার জন্য একটি সমন্বিত শপিং গন্তব্য হিসেবে নতুন
শোরুমটিকে গড়ে তোলার লক্ষ্য রয়েছে টপটেন মার্টের।প্রতিষ্ঠানটির প্রত্যাশা,
বৃহৎ পরিসর, বৈচিত্রময় সংগ্রহ এবং বিভিন্ন বাজেটের পণ্যের সমন্বয়ে
কুমিল্লার ক্রেতাদের কেনাকাটার অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করবে এই শোরুম।
