প্রদীপ মজুমদার :
“রুপালি
মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ”-এই প্রতিপাদ্যকে সামনে রেখে
জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপন উপলক্ষে কুমিল্লার লালমাইয়ে কুইজ প্রতিযোগিতা
ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুরে উপজেলার
হরিশ্চর ইউনিয়ন হাই স্কুল অ্যান্ড কলেজে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়। এতে
বিদ্যালয়ের দশম শ্রেণির বিজ্ঞান বিভাগের ২০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে।
প্রতিষ্ঠানের
প্রধান ইলিয়াস কাঞ্চনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য
কর্মকর্তা হাবিবুর রহমান, উপসহকারী মৎস্য কর্মকর্তা কাজী সাইফুল ইসলাম,
সিনিয়র শিক্ষিকা ফেরদৌসী আক্তার লিপিসহ শিক্ষক-শিক্ষার্থীরা।
কুইজ
প্রতিযোগিতা শেষে বিজয়ী তিন শিক্ষার্থীকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
এছাড়া প্রতিযোগিতায় অংশগ্রহণকারী অন্যান্য শিক্ষার্থীদেরও উৎসাহিত করতে
শান্তনা পুরস্কার দেওয়া হয়।
আয়োজকরা বলেন, শিক্ষার্থীদের মধ্যে
মৎস্যসম্পদ, মাছ চাষ ও দেশের অর্থনীতিতে মৎস্য খাতের গুরুত্ব সম্পর্কে
সচেতনতা বাড়াতেই এ ধরনের আয়োজন করা হয়েছে।
