বুধবার ১৯ আগস্ট ২০২৬
৪ ভাদ্র ১৪৩৩
চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ বন্ধে কুমিল্লায় পোষ্য সোসাইটির জনসচেতনতা কর্মসূচি
প্রকাশ: বুধবার, ১৯ আগস্ট, ২০২৬, ১:০৬ এএম |


মোঃ ফেরদৌস মাহমুদ মিঠুঃ
চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ বন্ধ, স্টেশন এলাকায় ধূমপান নিষিদ্ধকরণ এবং বিনা টিকিটে রেল ভ্রমণ প্রতিরোধে কুমিল্লায় জনসচেতনতামূলক কর্মসূচি পালন করেছে বাংলাদেশ রেলওয়ে পোষ্য সোসাইটি কুমিল্লা জেলা শাখা। গতকাল
মঙ্গলবার সকাল দশটায় কুমিল্লা রেলওয়ে স্টেশন এলাকায় এ উপলক্ষে জনসচেতনতামূলক ও হ্যান্ডবিল বিতরণ করা হয়। কর্মসূচিতে রেলওয়ের কর্মকর্তা-কর্মচারীসহ পোষ্য সোসাইটির নেতৃবৃন্দ অংশ নেন। কর্মসূচিতে বক্তারা বলেন, চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ কোনো দুষ্টুমি নয়, এটি গুরুতর অপরাধ। পাথরের আঘাতে যাত্রী আহত হওয়ার পাশাপাশি ট্রেনের জানালা, কোচ ও বিভিন্ন সরঞ্জাম ক্ষতিগ্রস্ত হতে পারে। এতে যাত্রী নিরাপত্তার পাশাপাশি রেলওয়ের সম্পদও হুমকির মুখে পড়ে। এ সময় স্টেশন এলাকায় ধূমপান না করা এবং বৈধ টিকিট ছাড়া ট্রেনে ভ্রমণ না করার বিষয়ে যাত্রী ও সাধারণ মানুষের মাঝে সচেতনতা তৈরি করা হয়। কর্মসূচিতে উপস্থিত ছিলেন কুমিল্লা রেলওয়ে স্টেশন মাস্টার শেখ আনোয়ার হোসেন, বাংলাদেশ রেলওয়ে পোষ্য সোসাইটির কুমিল্লা জেলা সভাপতি ফেরদৌস মাহমুদ মিঠু, জেলা সেক্রেটারি রকিবুল ইসলাম (ম্যাক) এবং সাংগঠনিক সম্পাদক লিয়াকত আলী মজুমদার। এছাড়া উপস্থিত ছিলেন ঊর্ধ্বতন উপসহকারী প্রকৌশলী (পথ) মোঃ আনিসুজ্জামান, সিনিয়র উপসহকারী প্রকৌশলী (সিগন্যাল) মো. আহম্মদ আলী,
কুমিল্লা রেলওয়ে ফাঁড়ির সরকারি ইনচার্জ মোঃ মামুন  ও রেলওয়ে নিরাপত্তা বাহিনীর এসআই ফরহাদ সরকার, আরএনবি কুমিল্লার হাবিলদার ইকবাল হোসেন, বুকিং সহকারী মো. জাহাঙ্গীর আলম, মো. শহীদুল হক, পার্শ্বেল বুকিং সহকারী মো. রাশেদুল হক এবং কুমিল্লা রেলওয়ে স্টেশন ব্যবসায়ী সমিতির সদস্য মো. ছবির হোসেনসহ অন্যরা।
বাংলাদেশ রেলওয়ে পোষ্য সোসাইটির নেতারা জানান, রেলপথ ও ট্রেনকে নিরাপদ রাখতে দেশের বিভিন্ন জেলায় পর্যায়ক্রমে মানববন্ধন, হ্যান্ডবিল বিতরণ, ও পথসভাসহ বিভিন্ন জনসচেতনতামূলক কর্মসূচি চালিয়ে যাওয়া হবে।













http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
Loading...
Loading...
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২