মঙ্গলবার ১৮ আগস্ট ২০২৬
৩ ভাদ্র ১৪৩৩
সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে জন্মাষ্টমী উপলক্ষ্যে প্রস্তুতি সভা
মো. হাবিবুর রহমান, মুরাদনগর
প্রকাশ: মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬, ১:১২ এএম |


সাম্প্রদায়িক সম্প্রীতি ও ধর্মীয় ভাবগাম্ভীর্য অক্ষুন্ন রেখে আসন্ন "ভগবান শ্রী কৃষ্ণের শুভ জন্মাষ্টমী" উদযাপনে ব্যাপক উদ্যোগ নিয়েছে কুমিল্লার মুরাদনগর উপজেলা পূজা উদযাপন ফ্রন্ট। উৎসবটি সাফল্যমণ্ডিত করতে মুরাদনগর কেন্দ্রীয় শ্রী শ্রী কালী মন্দির প্রাঙ্গণে শুক্রবার দুপুরে অনুষ্ঠিত হয়েছে এক বর্ণাঢ্য ও প্রাণবন্ত প্রস্তুতিমূলক সভা। সভার তাৎপর্য ও আগামী জন্মাষ্টমীর রূপরেখা নিয়ে নেতৃবৃন্দের গঠনমূলক আলোচনায় মুখরিত হয়ে ওঠে মন্দির প্রাঙ্গণ।
প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, রহিমপুর অযাচক আশ্রম-এর অধ্যক্ষ শ্রীমৎ ডা: যুগল ব্রহ্মচারী মহারাজ। বিশেষ অতিথি ছিলেন, কুমিল্লা উত্তর জেলা পূজা উদযাপন ফ্রন্টের আহ্বায়ক দুলাল দেবনাথ। উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের সভাপতি অধ্যাপক দীন দয়াল পাল-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, শিল্পপতি ও সমাজ সেবক দুলাল দেবনাথ, ইউপি চেয়ারম্যান শুকলাল দেবনাথ, উপজেলা হিন্দু, বৌদ্ধ, খ্রষ্টান ঐক্য পরিষদের সভাপতি শংকর রায়, উপজেলা পুজা উদযাপন পরিষদের সাবেক সাধারণ সম্পাদক অরূপ নারায়ন পোদ্দার পিংকু, এডভোকেট শিশির কুমার দাস, উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের সাধারণ সম্পাদক দয়ানন্দ ঠাকুর, সহ-সভাপতি প্রানজিৎ কুমার মজুমদার, যুগ্ম সাধারণ সম্পাদক বিজন দাস, সাংগঠনিক সম্পাদক মানিক সাহা, দপ্তর সম্পাদক রণজিৎ দেব, মুরাদনগর সদর ইউনিয়নের সভাপতি জোটন কুমার মোদক ও নবীপুর পশ্চিম ইউনিয়নের সাধারণ সম্পাদক শাওন দেব প্রমুখ।
উপজেলার ২২টি ইউনিয়নের পূজা উদযাপন ফ্রন্টের সভাপতি, সাধারণ সম্পাদক এবং স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গের সার্বিক অংশগ্রহণে সভাটি গণমিলনমেলায় রূপ নেয়।
নবীপুর পশ্চিম ইউনিয়নের সভাপতি রঞ্জন পোদ্দার ও ধামঘর ইউনিয়নের সাধারণ সম্পাদক উত্তম কুমার সরকারের যৌথ ও সাবলীল সঞ্চালনায় সভায় সর্বসম্মতিক্রমে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়, যাতে আসন্ন জন্মাষ্টমী উৎসব শুধুই আনুষ্ঠানিকতার মধ্যে সীমাবদ্ধ না থেকে এক আনন্দঘন ও মিলনাত্মক পরিবেশ তৈরি করে।
সভা শেষে উপস্থিত সকলের মাঝে মহাপ্রসাদ বিতরণ করা হয়।













http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
Loading...
Loading...
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২