মঙ্গলবার ১৮ আগস্ট ২০২৬
৩ ভাদ্র ১৪৩৩
লালমাইয়ে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন
প্রদীপ মজুমদার :
প্রকাশ: মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬, ১:০৫ এএম |


‘রূপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’ -এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুমিল্লার লালমাইয়ে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন করা হয়েছে। ১৬ আগষ্ট রবিবার সন্ধ্যায় উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা ও সম্মাননা ক্রেষ্ট প্রদান এবং এর আগে ভাটরা কাছারি পুকুরে  মাছের পোনা অবমুক্ত করা হয়। উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগ এই অনুষ্ঠানের আয়োজন করেন।
উপজেলা নির্বাহী অফিসার সুব্রত বিশ্বাস দাস এর  সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা-১০ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোবাশ্বের আলম ভূঁইয়া। স্বাগত বক্তব্য দেন উপজেলা মৎস্য কর্মকর্তা হাবিবুর রহমান। অনুষ্ঠানের শুরুতে আমন্ত্রিত অতিথি ও সফল মৎস্য চাষীদের সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। 
দৌলতপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তোফাজ্জল হোসেন মজুমদারের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) শাহীন আক্তার শিফা,লালমাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো : মিজানুর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী মো: কোরবান আলী, মো: কামাল হোসেন, মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদুল্লাহ, বিএনপি নেতা এডভোকেট বেলাল আহমেদ, আনোয়ার উল্যাহ বিএসসি, লালমাই প্রেস ক্লাবের সভাপতি ড. শাহজাহান মজুমদার, উপজেলা যুবদলের আহবায়ক জাবেদ হোসেন স্থানীয় মৎস্য খামারি ও উদ্যোক্তা জসিম উদ্দিন,আইউব আলী লিটন, সামছুল হক ব্যাপারি।












http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
Loading...
Loading...
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২