মঙ্গলবার ১৮ আগস্ট ২০২৬
৩ ভাদ্র ১৪৩৩
লালমাইয়ে এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা
নিজস্ব প্রতিবেদক:
প্রকাশ: মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬, ১:০৬ এএম |



কুমিল্লার লালমাই উপজেলায় ২০২৬ সালের এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ৬৭ জন কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। রবিবার ১৬ আগষ্ট রাতে উপজেলা প্রশাসন ও মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মেধাবী শিক্ষার্থীদের সম্মাননা ও উপহার সামগ্রী প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃতী শিক্ষার্থীদের হাতে সম্মাননা ও উপহার সামগ্রী তুলে দেন কুমিল্লা-১০ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোবাশ্বের আলম ভূঁইয়া। এসময় সংসদ সদস্যের সহধর্মিণী উপস্থিত ছিলেন। 
উপজেলা নির্বাহী অফিসার সুব্রত বিশ্বাস দাস এর সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে সহকারী কমিশনার (ভূমি) শাহীন আক্তার শিফা, লালমাই থানা অফিসার ইনচার্জ মো : মিজানুর রহমান,মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদুল্লাহ,যুব উন্নয়ন কর্মকর্তা দেলোয়ার হোসেন, মৎস্য কর্মকর্তা হাবিবুর রহমান সহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, শিক্ষক, অভিভাবক, রাজনৈতিক নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য আলহাজ্ব মোবাশ্বের আলম ভূঁইয়া কৃতী শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, “তোমরাই আগামী দিনের সমৃদ্ধ বাংলাদেশের রূপকার। এই ভালো ফলাফল ধরে রেখে সুশিক্ষায় শিক্ষিত হয়ে দেশ ও জাতির সেবায় আত্মনিয়োগ করতে হবে।
তিনি শিক্ষার্থীদের শুধু ভালো ফলাফল অর্জনের পাশাপাশি নৈতিকতা, মানবিকতা ও দেশপ্রেমের মাধ্যমে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান জানান। একই সঙ্গে শিক্ষার্থীদের সাফল্যের পেছনে অভিভাবক ও শিক্ষকদের গুরুত্বপূর্ণ ভূমিকার প্রশংসা করেন তিনি।
অনুষ্ঠানে বক্তারা বলেন, শিক্ষার্থীদের মেধা ও সাফল্যকে উৎসাহিত করতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ভবিষ্যতেও শিক্ষার্থীদের শিক্ষাজীবনে উৎসাহ ও সহযোগিতা অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন তারা।
কৃতী শিক্ষার্থীদের উপহার সামগ্রী দিয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী রেক্স ফ্যাশন এর কর্ণধার মো: কোরবান আলী।
সংবর্ধনা শেষে কৃতী শিক্ষার্থীরা এমন আয়োজনে নিজেদের আনন্দ ও অনুপ্রেরণার কথা জানান।













http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
Loading...
Loading...
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২