মঙ্গলবার ১৮ আগস্ট ২০২৬
৩ ভাদ্র ১৪৩৩
সীরাতুন্নবী মাহফিল সফল করতে কুমিল্লায় মতবিনিময় সভা
প্রকাশ: মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬, ১:১২ এএম আপডেট: ১৮.০৮.২০২৬ ১:৪০ এএম |




   সীরাতুন্নবী মাহফিল  সফল করতে কুমিল্লায়  মতবিনিময় সভাআগামী ২ সেপ্টেম্বর ঐতিহাসিক কুমিল্লা টাউন হল মাঠে অনুষ্ঠিতব্য সীরাতুন্নবী (সা.) মাহফিল সফল ও সুষ্ঠুভাবে আয়োজনের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৭ আগস্ট) কুমিল্লা সিটি কর্পোরেশনের সম্মেলন কক্ষে কুমিল্লা জেলা আহলে সুন্নাত ওয়াল জামাত ইমাম পরিষদের উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় মাহফিলের সার্বিক প্রস্তুতি, আয়োজনের বিভিন্ন দিক এবং অনুষ্ঠানটি শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করার বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা ও মতবিনিময় করা হয়। মাহফিলে আগত মুসল্লিদের সুবিধা, সার্বিক ব্যবস্থাপনা এবং শৃঙ্খলা বজায় রাখার বিষয়েও আলোচনা হয়।
সভায় সভাপতিত্ব করেন কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসক মো. ইউসুফ মোল্লা টিপু।
সভায় সংশ্লিষ্ট আয়োজক ও দায়িত্বশীল ব্যক্তিরা মাহফিলটি সফল করতে সমন্বিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।












http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
Loading...
Loading...
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২