মঙ্গলবার ১৮ আগস্ট ২০২৬
৩ ভাদ্র ১৪৩৩
দাউদকান্দিতে মাদকবিরোধী র‌্যালি ও সমাবেশ
আলমগীর হোসেন,দাউদকান্দি।।
প্রকাশ: সোমবার, ১৭ আগস্ট, ২০২৬, ১২:৪২ এএম আপডেট: ১৭.০৮.২০২৬ ১:৩৯ এএম |

 দাউদকান্দিতে মাদকবিরোধী র‌্যালি ও সমাবেশ
মাদকের ভয়াবহতা থেকে তরুণ প্রজন্মকে দূরে রাখতে কুমিল্লার দাউদকান্দিতে অনুষ্ঠিত হয়েছে মাদকবিরোধী র‌্যালি, সচেতনতামূলক সমাবেশ ও শপথ গ্রহণ কর্মসূচি।
‘নেশা ছেড়ে কলম ধরি, মাদকমুক্ত দেশ গড়ি’ প্রতিপাদ্যকে সামনে রেখে রবিবার (১৬ আগস্ট) দুপুর সাড়ে ১২টায় সুন্দলপুর উচ্চ বিদ্যালয় মাঠে এ কর্মসূচির আয়োজন করে দাউদকান্দি মডেল থানা।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিনিয়র সহকারী পুলিশ সুপার (দাউদকান্দি সার্কেল) মো. খলিলুর রহমান। স্বাগত বক্তব্য রাখেন দাউদকান্দি মডেল থানার ওসি মো. সাজেদুল ইসলাম।
কর্মসূচিতে বক্তারা বলেন, মাদকের বিস্তার রোধে শুধু আইন প্রয়োগ করলেই হবে না, একই সঙ্গে পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠান থেকেই সচেতনতা তৈরি করতে হবে। বিশেষ করে শিক্ষার্থী ও তরুণদের মাদক থেকে দূরে রাখতে অভিভাবক, শিক্ষক, জনপ্রতিনিধি এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান তারা।
সমাবেশে আরও বক্তব্য রাখেন সুন্দলপুর উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি ডা. মাহবুবুল আলম, দাউদকান্দি মডেল থানার ইন্সপেক্টর (তদন্ত) সামছুল আলম, গৌরীপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. সাইফুল ইসলাম,  ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. রাশেদুল ইসলাম লিপু, সুন্দলপুর ইউনিয়ন বিএনপির সভাপতি তছলিম আহমেদ ও সুন্দলপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আশরাফ আহমেদ।
এ সময় বক্তারা মাদকের কারণে ব্যক্তি, পরিবার ও সমাজে সৃষ্ট নানা ক্ষতিকর প্রভাব তুলে ধরেন। তারা নতুন প্রজন্মকে মাদকমুক্ত রাখতে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার ওপর গুরুত্ব দেন।
অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন।
সমাবেশ শেষে শিক্ষার্থী ও এলাকাবাসীর অংশগ্রহণে মাদকবিরোধী র‌্যালি বের করা হয়। র‌্যালিটি সুন্দলপুর বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বিদ্যালয় মাঠে ফিরে আসে। পরে প্রধান অতিথির নেতৃত্বে উপস্থিত সবাই মাদকবিরোধী শপথ গ্রহণ করেন।














http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
Loading...
Loading...
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২