মঙ্গলবার ১৮ আগস্ট ২০২৬
৩ ভাদ্র ১৪৩৩
লালমাইয়ে মাদকবিরোধী প্রতিরোধ গড়তে র‌্যালি ও সমাবেশ
প্রদীপ মজুমদার
প্রকাশ: সোমবার, ১৭ আগস্ট, ২০২৬, ১২:৪২ এএম আপডেট: ১৭.০৮.২০২৬ ১:৩৯ এএম |


মাদকের ভয়াবহতা সম্পর্কে জনসচেতনতা সৃষ্টি এবং মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে কুমিল্লার লালমাইয়ে মাদকবিরোধী র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৬ আগস্ট) বিকেলে উপজেলার বাকই উত্তর ইউনিয়নের নুরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে লালমাই থানা পুলিশের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
চট্টগ্রাম রেঞ্জ ডিআইজির নির্দেশনা এবং কুমিল্লা জেলা পুলিশ সুপারের সার্বিক দিকনির্দেশনায় জেলার ১৮টি থানায় একযোগে পরিচালিত মাদকবিরোধী কর্মসূচির অংশ হিসেবে এ আয়োজন করা হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা-১০ আসনের সংসদ সদস্য মোবাশ্বের আল ভূঁইয়া। বিশেষ অতিথি ছিলেন লালমাই উপজেলা নির্বাহী অফিসার সুব্রত বিশ্বাস দাস ও সহকারী পুলিশ সুপার মো. মোস্তাইন বিল্লাহ ফেরদৌস।
লালমাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন লালমাই প্রেস ক্লাবের সভাপতি ড. শাহজাহান মজুমদার,বাকই উত্তর ইউনিয়নের প্রশাসক রফিকুল ইসলাম, ইউনিয়ন বিএনপির সভাপতি হাফেজ আনোয়ার,  বাকই উত্তর ইউনিয়ন কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি অলি উল্যাহ, ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মনির হোসেন , সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন, কুমিল্লা দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য ফরহাদ উদ্দিন, ওয়ার্ড বিএনপির সভাপতি আবুল বাশার শিক্ষক-শিক্ষার্থী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, রাজনৈতিক নেতৃবৃন্দ, কমিউনিটি পুলিশিং সদস্য এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। কর্মসূচিতে প্রায় চার শতাধিক মানুষ অংশ নেন।
সমাবেশে বক্তারা বলেন, মাদক শুধু একজন ব্যক্তির জীবনকেই বিপর্যস্ত করে না; এর নেতিবাচক প্রভাব পড়ে পরিবার, সমাজ ও রাষ্ট্রের ওপরও। তাই মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নের পাশাপাশি তরুণ প্রজন্মকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষায় পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, আইনশৃঙ্খলা বাহিনী, জনপ্রতিনিধি ও সামাজিক সংগঠনগুলোকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
বক্তারা আরও বলেন, মাদক প্রতিরোধে শুধু আইন প্রয়োগই যথেষ্ট নয়; প্রয়োজন সামাজিক প্রতিরোধ ও ব্যাপক জনসচেতনতা। প্রত্যেক পরিবার ও নাগরিককে নিজ নিজ অবস্থান থেকে মাদকের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানানো হয়।
সমাবেশ শেষে মাদকমুক্ত সমাজ গঠনে উপস্থিত সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার করেন। পরে একটি শান্তিপূর্ণ মাদকবিরোধী র‌্যালি বের করা হয়। র‌্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কর্মসূচির সমাপ্তি ঘটে।












http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
Loading...
Loading...
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২