
বাংলাদেশ
জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারপার্সন, সাবেক প্রধানমন্ত্রী ও প্রয়াত বেগম
খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে কুমিল্লায় বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল
অনুষ্ঠিত হয়েছে।
শনিবার কুমিল্লা মহানগর ও দক্ষিণ জেলা বিএনপির উদ্যোগে
আয়োজিত এ দোয়া ও মিলাদ মাহফিলে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে
বিশেষ দোয়া করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুমিল্লা উন্নয়ন
কর্তৃপক্ষের চেয়ারম্যান ও কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি উদবাতুল বারী
আবু, কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসক ও কুমিল্লা মহানগর বিএনপির সাধারণ
সম্পাদক ইউসুফ মোল্লা টিপু, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও
কুমিল্লা ওয়াসা বোর্ডের চেয়ারম্যান আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম, কুমিল্লা
দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি আমিরুজ্জামান আমির, মহানগর বিএনপির
সিনিয়র সহ সভাপতি মোহাম্মদ নজরুল ইসলাম, বিএনপি নেতা নিজাম উদ্দিন কায়সার,
শওকত আলী বকুল, আনোয়ারুল হকসহ নেতৃবৃন্দ।
এছাড়াও দোয়া মিলাদে কুমিল্লা
মহানগর ও দক্ষিণ জেলা বিএনপির নেতৃবৃন্দ ছাড়াও যুবদল, স্বেচ্ছাসেবক দল,
ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের শীর্ষস্থানীয় নেতাকর্মীরা অংশ
নেন।
দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত, দেশের শান্তি,
সমৃদ্ধি এবং বিএনপির চেয়ারপার্সন তারেক রহমানসহ দলের নেতাকর্মীদের
সুস্বাস্থ্য ও কল্যাণ কামনা করা হয়।
দোয়া ও মিলাদ শেষে তাবারক বিতরণ করা হয়।
