রোববার ১৬ আগস্ট ২০২৬
১ ভাদ্র ১৪৩৩
কুমিল্লা নাভানা হসপিটালের বার্ষিক সাধারন সভা -২০২৬ অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: রোববার, ১৬ আগস্ট, ২০২৬, ১:২৮ এএম আপডেট: ১৬.০৮.২০২৬ ২:০৬ এএম |


  কুমিল্লা নাভানা হসপিটালের বার্ষিক  সাধারন সভা -২০২৬ অনুষ্ঠিত
কুমিল্লা মহানগরীর ঝাউতলায় স্বনামধন্য সেবামূলক প্রতিষ্ঠান কুমিল্লা নাভানা হসপিটাল (প্রাঃ) লিঃ এর ৪র্থ বার্ষিক সাধারন সভা ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৪ আগস্ট ২০২৬ খ্রি:) বিকেলে প্রতিষ্ঠানের সভা কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।  হসপিটালের চেয়ারম্যান শ্রীধাম চন্দ্র ভৌমিকের সভাপতিত্বে হসপিটালের উন্নয়ন ও অগ্রগতি নিয়ে আলোচনা করেন ব্যবস্থাপনা পরিচালক মোঃ আবদুল আউয়াল সরকার, মেডিসিন বিশেষজ্ঞ চিকিৎসক ডাঃ মোঃ মামুনুর রশীদ ভূইয়া,ভাইস চেয়ারম্যান গোলাম মোস্তফা, সোহেল রানা, মোঃ কামরুল হাসান চৌধুরী, এডভোকেট মঈনুল আলম প্রমুখ। বাৎসরিক আয় ব্যায়ের হিসাব পেশ করেন অর্থ পরিচালক মোঃ মোস্তাফিজুর রহমান। এসময় হসপিটালের পরিচালকগন উপস্থিত ছিলেন।  বক্তারা বলেন, তুলনামূলক কম খরচে আধুনিক চিকিৎসা দেওয়ার হবে। সকলের সহযোগিতায় আগামিতে সেবার মান আরো বৃদ্ধি পাবে ইনশাআল্লাহ। উক্ত অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন প্রতিষ্ঠানের নির্বাহী পরিচালক মোঃ মনিরুল ইসলাম।
















http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
Loading...
Loading...
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২