রোববার ১৬ আগস্ট ২০২৬
১ ভাদ্র ১৪৩৩
‘আসুন অন্তত একটি গাছ লাগাই’ ব্রাহ্মণপাড়ায় বৃক্ষরোপণ অভিযানে ইউএনও মুন্নী ইসলাম
ইসমাইল নয়ন।।
প্রকাশ: রোববার, ১৬ আগস্ট, ২০২৬, ১২:৪৭ এএম |




জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা, বৈশ্বিক উষ্ণায়ন রোধ, বায়ুদূষণ হ্রাস এবং পরিবেশের সামগ্রিক ভারসাম্য রক্ষার লক্ষ্যে ব্রাহ্মণপাড়া উপজেলায় আনুষ্ঠানিকভাবে বৃক্ষরোপণ কর্মসূচি শুরু হয়েছে।
গতকাল শনিবার উপজেলার চান্দলা, সদর, সাহেবাবাদ, শিদলাই ও শশীদল-এই ৫টি ইউনিয়নের বিভিন্ন স্থানে একযোগে বৃক্ষরোপণ কার্যক্রম পরিচালনা করা হয়।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব থেকে এলাকাকে রক্ষা করা এবং সবুজ বেষ্টনী গড়ে তোলাই এই উদ্যোগের মূল উদ্দেশ্য। শনিবারের এই কর্মসূচির মাধ্যমে বৃক্ষরোপণের যাত্রা শুরু হলো এবং পুরো বর্ষা মৌসুমজুড়ে এ কার্যক্রম ধারাবাহিকভাবে অব্যাহত থাকবে।
ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুন্নী ইসলাম উপস্থিত থেকে এ কর্মসূচির শুভ উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে ইউএনও মুন্নী ইসলাম বলেন, “এই বর্ষা মৌসুমই বৃক্ষরোপণের জন্য সবচেয়ে উপযুক্ত সময়। পরিবেশের ভারসাম্য রক্ষায় আমাদের সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। আসুন, আমরা প্রত্যেকে অন্তত একটি করে গাছ লাগাই এবং পরিবেশ রক্ষায় কাঁধে কাঁধ মিলিয়ে এগিয়ে যাই।”
কর্মসূচিতে স্থানীয় ইউনিয়ন পরিষদের প্রতিনিধি, পরিবেশকর্মী ও বিভিন্ন স্তরের সাধারণ জনগণ অংশ নেন। আয়োজকেরা জানান, কেবল গাছ লাগিয়েই দায়িত্ব শেষ হবে না; রোপণ করা চারাগুলোর সঠিক পরিচর্যা ও সুরক্ষাও নিশ্চিত করা হবে।















http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
Loading...
Loading...
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২