রোববার ১৬ আগস্ট ২০২৬
১ ভাদ্র ১৪৩৩
একাদশের ভর্তি নীতিমালা চূড়ান্ত হবে রোববার
প্রকাশ: রোববার, ১৬ আগস্ট, ২০২৬, ১:২০ এএম |




চলতি শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির জন্য নীতিমালা চূড়ান্ত করতে রোববার (১৬ আগস্ট) সভা অনুষ্ঠিত হবে । ঢাকা শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, শিক্ষা মন্ত্রণালয়ে বেলা ১১টায় সভা অনুষ্ঠিত হবে। শনিবার (১৫ আগস্ট) বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আক্তারুজ্জামান বাংলানিউজকে জানান, একাদশে ভর্তির বিষয়টি চূড়ান্ত করতে রোববার মন্ত্রণালয়ে সভা হবে। 
ভর্তি কার্যক্রমের খসড়া রোডম্যাপ নিয়ে তিনি এর আগে জানান, আগামী ১৫ সেপ্টেম্বর থেকে অনলাইন আবেদন কার্যক্রম শুরু করার কথা রয়েছে।
আর নভেম্বরের প্রথম সপ্তাহের মধ্যে ভর্তি শেষে ১২ নভেম্বর থেকে নতুন শিক্ষাবর্ষের ক্লাস শুরু করার কথা রয়েছে।
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) অনলাইন ভর্তির কার্যক্রম পরিচালনা করবে বলে জানান ঢাকা শিক্ষা বোর্ড চেয়ারম্যান।
তিনি বলেন, ভর্তির পদ্ধতিটা আগের মতোই শিক্ষার্থীরা স্বয়ংক্রিয়ভাবে আবেদন করবে, স্বয়ংক্রিয়ভাবে তার জন্য আসন বরাদ্দ হবে।
গত ১০ আগস্ট এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে।
এবার নয়টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা শিক্ষা বোর্ড ও কারিগরি শিক্ষা বোর্ড মিলিয়ে মোট পাসের হার ৬২ দশমিক ২৫ শতাংশ। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে এক লাখ ১৬ হাজার ৬৭৬ শিক্ষার্থী।
প্রকাশিত ফলাফলে দেখা গেছে, নয়টি সাধারণ শিক্ষা বোর্ডে পাসের হার ৬৪ দশমিক ০৫ শতাংশ, এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে এক লাখ ৬ হাজার ৯ জন। মাদ্রাসা শিক্ষা বোর্ডে পাসের হার ৫৫ দশমিক ৪৯ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ৬ হাজার ৭১৬ জন। আর কারিগরি শিক্ষা বোর্ডে পাসের হার ৫৮ দশমিক ২০ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ৩ হাজার ৯৫১ পরীক্ষার্থী।
















http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
Loading...
Loading...
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২