কুমিল্লার
ব্রাহ্মণপাড়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর সাবেক চেয়ারপারসন ও
সাবেক প্রধানমন্ত্রী, দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন
উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৫ আগস্ট) বিকেলে ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এ দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে
মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত
করা হয়। এ সময় বক্তারা তাঁর বর্ণাঢ্য রাজনৈতিক জীবন, দেশের গণতান্ত্রিক
আন্দোলনে ভূমিকা এবং দীর্ঘ রাজনৈতিক পথচলা নিয়ে আলোচনা করেন।
দোয়া ও
মিলাদ মাহফিলে সভাপতিত্ব করেন ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত
সভাপতি শাহ আলম খোকন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ-সভাপতি মহসিন
কবির সরকার, সাধারণ সম্পাদক হাজী আমির হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল
ইসলাম, সাংগঠনিক সম্পাদক আনিসুর রহমান রিপন ভূঁইয়া ও শাহজাহান সাজু।
এছাড়াও
উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক জাকির খান সম্রাট, সদর
ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক লিয়াকত মনির, উপজেলা যুবদলের আহ্বায়ক
মোস্তফা জামান, সদস্য সচিব এনামুল হক সুমন, মালাপাড়া ইউনিয়ন চেয়ারম্যান
আবদুল্লাহ আল মামুন,উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক কবির হোসেন,
স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব তাজুল ইসলাম মিঠুসহ উপজেলা বিএনপি ও
অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
এ সময় বক্তারা বলেন,
বেগম খালেদা জিয়া বাংলাদেশের রাজনীতিতে দীর্ঘদিন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন
করেছেন। তাঁর রাজনৈতিক জীবন ও গণতন্ত্রের জন্য বিভিন্ন আন্দোলন-সংগ্রামের
কথা স্মরণ করে নেতাকর্মীরা তাঁর রুহের মাগফেরাত কামনা করেন।
দোয়া ও মোনাজাত পরিচালনা শেষে উপস্থিত নেতাকর্মী ও সবার মাঝে তাবারক বিতরণ করা হয়।
