চৌদ্দগ্রাম
প্রতিনিধি: কুমিল্লার চৌদ্দগ্রামে পৌরসভা জামায়াতে ইসলামীর ক্রীড়া ও যুব
বিভাগের উদ্যোগে যুব সমাবেশ ও তারুণ্যের জুলাই জাগরণঅনুষ্ঠিত হয়েছে। এতে
প্রধান অতিথি ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের আমির এডভোকেট মুহাম্মদ
শাহজাহান।শনিবারচৌদ্দগ্রাম ফয়েজুন্নেছা মহিলা মাদ্রাসা মাঠে আয়োজিত
অনুষ্ঠানে পৌরসভা যুব বিভাগের সভাপতি রবিউল করিম শামীমের সভাপতিত্বে বিশেষ
অতিথি ছিলেন উপজেলা জামায়াতের আমির মুহাম্মদ মাহফুজুর রহমান, পৌর জামায়াতের
আমির মাওলানা মোঃ ইব্রাহিম, কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রশিবিরের সাবেক
সেক্রেটারী শাহ মোঃ মিজানুর রহমান, উপজেলা জামায়াতের সাবেক আমির ভিপি শাহাব
উদ্দিন, উপজেলা যুববিভাগের সভাপতি জয়নাল আবেদীন পাটোয়ারী, পৌর জামায়াতের
নায়েবে আমির কাজী মোঃ ইয়াছিন।পৌরসভা যুব বিভাগের সাধারণ সম্পাদক আবদুল্লাহ
মোহাম্মদ মাছুমের পরিচালনায় আরো বক্তব্য রাখেনউপজেলা ছাত্রশিবিরের সাবেক
সভাপতি জাফর ইকবাল লিটন, পৌরসভা ছাত্রশিবিরের সাবেক সভাপতি মমতাজ উদ্দিন
শামীম, পৌরসভা যুব বিভাগের সহ-সভাপতি ইউসুফ আলী রিফাত, সাংগঠনিক সম্পাদক
আবদুল্লাহ আল মামুন মিশু। কোরআন থেকে আলোচনা করেন ৪নং ওয়ার্ড জামায়াতের
সভাপতি প্রফেসর শফিকুর রহমান, কুরআন তেলোয়াত করেন আবুল হোসেন মিয়াজী
মাদানী।এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পৌর ৯টি ওয়ার্ডের ক্রীড়া ও যুব
বিভাগের বিভিন্ন পর্যায়ে দায়িত্বশীলবৃন্দ।
