রণবীর ঘোষ কিংকর।
কুমিল্লার
চান্দিনায় সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন প্রয়াত বেগম খালেদা
জিয়া’র ৮২ তম জন্মদিন উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল হয়।
শনিবার (১৫
আগস্ট) বিকালে চান্দিনা উপজেলা ও পৌর বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের
উদ্যোগে চান্দিনা রেদোয়ান আহমেদ কলেজের মাওলানা ভাষানী অডিটোরিয়ামে ওই
মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠান হয়।
চান্দিনা উপজেলা বিএনপির সাবেক সাধারণ
সম্পাদক ও সাবেক চেয়ারম্যান একেএম শামসুল হক মাস্টার এর সভাপতিত্বে এবং
কুমিল্লা উত্তর জেলা ছাত্রদলের সাবেক সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক জামশেদ
আহমেদ জাকি’র সঞ্চালনায় এতে বক্তৃতা করেন- চান্দিনা উপজেলা বিএনপি’র সাবেক
সহ-সভাপতি অধ্যক্ষ আবুল কাশেম, চান্দিনা উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি
অধ্যাপক গিয়াস উদ্দিন ভুঁইয়া, বিএনপি নেতা মোয়াজ্জেম হোসেন ভুঁইয়া, সাবেক
চেয়ারম্যান জালাল উদ্দিন কালা, অধ্যাপক রুহুল আমিন, উপজেলা ছাত্রদলের সাবেক
সভাপতি মো. শরীফুজ্জামান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি সাখাওয়াত
হোসেন সাক্কু, কুমিল্লা উত্তর জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি প্রভাষক
সাইফুল ইসলাম বাবর প্রমুখ। মিলাদ দোয়া ও মুনাজাত পরিচালনা করেন- সুলতান
আহমেদ জামে মসজিদের খতিব মাওলানা মোশারফ হোসেন।
