শনিবার ১৫ আগস্ট ২০২৬
৩১ শ্রাবণ ১৪৩৩
কুমিল্লা সিটি কর্পোরেশনের অংকনশালা ও শিল্পচর্চার কেন্দ্রের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
কুমিল্লা প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৫ আগস্ট, ২০২৬, ১২:২৭ এএম আপডেট: ১৫.০৮.২০২৬ ১২:৫৭ এএম |



নানা আয়োজনে কুমিল্লা সিটি কর্পোরেশনের অংকনশালা ও শিল্পচর্চার কেন্দ্রের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে শুক্রবার (১৪ আগস্ট) সকালে নগরীর নজরুল ইনস্টিটিউট প্রাঙ্গণে কেক কাটা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু। অংকনশালা ও শিল্পচর্চার কেন্দ্রের অধ্যক্ষ মোহাম্মদ শাহীনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সিটি কর্পোরেশনের সহকারী প্রকৌশলী মো: ইউসুফসহ সিটি কর্পোরেশনের কর্মকর্তা, অভিভাবক ও সাংস্কৃতিক ব্যক্তিত্বরা।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের ‘ক’, ‘খ’, ‘গ’ ও ‘ঘ’ এই চারটি বিভাগে ভাগ করা হয়। উন্মুক্ত বিষয়ে আঁকা ছবিগুলোতে শিক্ষার্থীরা প্রকৃতি, দেশপ্রেম, মানবিকতা, গ্রামীণ জীবন এবং স্বপ্নের বাংলাদেশকে নান্দনিকভাবে উপস্থাপন করে। 
পরে প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে অংশগ্রহণকারী শিক্ষার্থী ও অভিভাবকদের উপস্থিতিতে পুরো আয়োজন উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।
পুরস্কার বিতরণ শেষে প্রধান অতিথির বক্তব্যে ইউসুফ মোল্লা টিপু বলেন, “কুমিল্লা সিটি কর্পোরেশন দীর্ঘদিন ধরে নানা অবহেলার শিকার। অপরিকল্পিত উন্নয়নের কারণে নগরীর পরিবেশ ও সৌন্দর্য ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা কুমিল্লাকে একটি আধুনিক, বাসযোগ্য, গ্রীন ও ক্লিন সিটিতে রূপান্তর করতে চাই। এ জন্য নগরবাসীর সহযোগিতা প্রয়োজন।”
তিনি আরও বলেন, সিটি কর্পোরেশনের অংকনশালা ও শিল্পচর্চার কেন্দ্রকে আধুনিকায়নের উদ্যোগ নেওয়া হবে এবং এমন ব্যবস্থা করা হবে যাতে একসঙ্গে দুই থেকে আড়াইশ শিক্ষার্থী ক্লাস করতে পারে। শিল্প ও সংস্কৃতিচর্চার প্রসারে সিটি কর্পোরেশন ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখবে বলেও তিনি আশ্বাস দেন।
 












http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
Loading...
Loading...
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২