শনিবার ১৫ আগস্ট ২০২৬
৩১ শ্রাবণ ১৪৩৩
মুরাদনগরে ৫ মাদক কারবারি ও দন্ডপ্রাপ্ত ৩ সেবনকারী কারাগারে
মো. হাবিবুর রহমান, মুরাদনগর
প্রকাশ: শনিবার, ১৫ আগস্ট, ২০২৬, ১২:২৭ এএম আপডেট: ১৫.০৮.২০২৬ ১২:৫৭ এএম |

   মুরাদনগরে ৫ মাদক কারবারি ও  দন্ডপ্রাপ্ত ৩ সেবনকারী কারাগারে
কুমিল্লার মুরাদনগরউপজেলাকে পুরোপুরি মাদকমুক্ত করতে কঠোর অবস্থানে নেমেছে থানা পুলিশ। একাধিক সফল অভিযানে মাদক কারবারি ও সেবনকারী ৮ জনকে গ্রেপ্তারপূর্বক শুক্রবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। উদ্ধারের তালিকায় রয়েছে বিপুল পরিমাণ ইয়াবা ও মাদক বিক্রির নগদ টাকা।
জানা যায়, বৃহস্পতিবার দুপুরে জাহাপুর ইউনিয়নের পায়ব এলাকা থেকে ৬১৫ পিস ইয়াবা ও নগদ ১১ হাজার ৪০ টাকাসহ ৪ জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন, জাকারিয়া আহমেদ হৃদয় (২৫), রাব্বি (২৮), ইকবাল হাসান (২০) কাউসার সরকার (১৯)। বৃহস্পতিবার বিকেলে যাত্রাপুর ইউনিয়নের মোচাগড়া এলাকা থেকে ১৫ পিস ইয়াবাসহ সুখি (৩০) নামে এক নারী মাদক কারবারিকে হাতেনাতে আটক করে। এ বিষয়ে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।
অপর দিকে মাদক সেবনের অপরাধে উত্তর ত্রিশ এলাকার আমান উল্লাহ (২৫), রফিকুল ইসলাম (৩৯) ও ফারুক মিয়াকে (২৭) পুলিশ আটক করার পর ভ্রাম্যমাণ আদালতের মুখোমুখি করা হয়। বিজ্ঞ আদালত তাদের প্রত্যেককে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
মুরাদনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আনোয়ার হোসেন চৌধুরী দৈনিক কুমিল্লার কাগজকে বলেন, "মাদকের মূল উপড়ে না ফেলা পর্যন্ত আমাদের এই অভিযান থামবে না। মাদক কারবার, সেবন কিংবা এর পেছনে থাকা মদদদাতাদের কাউকেই ছাড় দেওয়া হবে না। আইন তার নিজস্ব গতিতে কঠোরতম ব্যবস্থা নেবে।" 













http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
Loading...
Loading...
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২