প্রকাশ: শনিবার, ১৫ আগস্ট, ২০২৬, ১২:০২ এএম আপডেট: ১৫.০৮.২০২৬ ১২:৫৪ এএম |
কুমিল্লার
চান্দিনায় মহানবী হযরত মোহাম্মদ (সা.) এর এই ধরাধামে শুভ আগমনের ঈদে
মিলাদুন্নবী মাস- পবিত্র রবিউল আউয়ালকে স্বাগত জানিয়ে বর্ণাঢ্য র্যালি বের
করা হয়। শুক্রবার (১৪ আগস্ট) বাদ জুমআ মুহিব্বিনে আহলে বাইত রেজভীয়া দরগাহ
শরীফের কুমিল্লার চান্দিনা উপজেলা কমিটির উদ্যোগে ও বাংলাদেশ রেজভীয়া
তালিমুস সুন্নাহ বোর্ড ফাউন্ডেশন চান্দিনা উপজেলা শাখার সহযোগিতায় ওই
র্যালিটি বের হয়। ছায়কোট জামিয়া নূরীয়া নাজিরীয়া মাদরাসার প্রাঙ্গন হতে
বর্ণাঢ্য জুলুস বের হয়ে চান্দিনা উপজেলা সদরের গুরুত্বপূর্ণ সড়ক ও
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের অংশ বিশেষ প্রদক্ষিণ করে। পরে মোকাম বাড়ী শাহী
ঈদগাহ মাঠে গিয়ে আলোচনা, মিলাদ কিয়াম করে দেশ ও জাতি এবং বিশ^ মুসলিম
উম্মাহর শান্তি ও কল্যাণ কামনা করে মোনাজাতের মাধ্যমে সমাপ্ত হয়।
এতে
সভাপতিত্ব করেন দরগাহ কমিটির সভাপতি মো. আবদুল হাকিম, প্রধান অতিথির
বক্তৃতা করেন- রেজভীয়া তালিমুস সুন্নাহ বোর্ড ফাউন্ডেশনের মহাসচিব মুফতি
কাজী ছিদ্দিকুর রহমান নাজিরী। অন্যদের মধ্যে বক্তৃতা করেন-ফাউন্ডেশনের
কুমিল্লা জেলা কমিটির সভাপতি মো. রুহুল আমীন মেম্বার, সহ-সভাপতি মাওলানা
আবু ইউসুফ নাজিরী, উপদেষ্টা মো. সহিদুজ্জামান সরকার কাউন্সিলর, মো. ইউনুছ
মিয়া মেম্বার, মাওলানা এম এ মবিন আনোয়ারী নাজিরী, মুফতী বদিউল আলম, আবদুল
হক, রঈসুল মুয়াল্লিম মুফতি ইবরাহীম খলিল রেজভী, জয়েন্ট সেক্রেটারি মুফতী
আহমাদ রেজা সোহাগ, জেলা সাংগঠনিক সম্পাদক মুফতী আবদুল হাকিম, চান্দিনা
উপজেলা শাখার সেক্রেটারি মাওলানা মিজানুর রহমান নাজিরী, অর্থ সম্পাদক মুফতী
কবির হোসেন নাজিরী প্রমুখ।