বৃহস্পতিবার ১৩ আগস্ট ২০২৬
২৯ শ্রাবণ ১৪৩৩
শাহরাস্তিতে এসএসসিতে জোবেদা মতিন গার্লস স্কুল এন্ড কলেজের অনুমোদনের প্রথম বর্ষেই শতভাগ পাস
মোঃ জামাল হোসেন
প্রকাশ: বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬, ১:০৫ এএম |


শাহরাস্তিতে এসএসসিতে জোবেদা মতিন গার্লস স্কুল এন্ড কলেজের কুমিল্লা শিক্ষা বোর্ডের অনুমোদন পাওয়ার পর প্রথম বর্ষেই এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে শতভাগ পাসের অনন্য সাফল্য অর্জন করেছে শাহরাস্তির অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান জোবেদা মতিন গার্লস স্কুল এন্ড কলেজ। প্রতিষ্ঠানের প্রথম এসএসসি পরীক্ষাতেই এমন সাফল্যে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে আনন্দ-উচ্ছ্বাস দেখা দিয়েছে।
২০২৬ সালের এসএসসি পরীক্ষার ফলাফলে প্রতিষ্ঠানটি থেকে অংশ নেওয়া শিক্ষার্থীরা সবাই কৃতকার্য হয়েছে। এসএসসি পরীক্ষায় অংশ নিয়েই শতভাগ পাসের ফলাফল অর্জন করায় এটি প্রতিষ্ঠানের জন্য একটি স্মরণীয় সাফল্য হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।
কলেজের শিক্ষক উম্মে কুলসুম কুমু ও স্মৃতি রানী মজুমদার বলেন শিক্ষার্থীদের নিয়মিত পাঠদান, শ্রেণিকক্ষে মনোযোগ, শিক্ষকদের আন্তরিক প্রচেষ্টা এবং অভিভাবকদের সহযোগিতার ফলেই এ সাফল্য অর্জন সম্ভব হয়েছে। নতুন অনুমোদনপ্রাপ্ত প্রতিষ্ঠান হিসেবে প্রথম বছরেই শতভাগ পাসের ফলাফল অর্জন শিক্ষক-শিক্ষার্থীদের ভবিষ্যতে আরও ভালো ফলাফল অর্জনে অনুপ্রেরণা জোগাবে।
প্রতিষ্ঠানের প্রিন্সিপাল বোরহান আলী বুলবুল বলেন, কুমিল্লা শিক্ষা বোর্ড কর্তৃক অনুমোদনের প্রথম বর্ষেই জোবেদা মতিন গার্লস স্কুল এন্ড কলেজ থেকে এসএসসি পরীক্ষা ২০২৬ সালে শতভাগ পাস করায় শিক্ষক, শিক্ষার্থী ,অভিভাবক ও স্কুলের সাথে সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন জানান।
তিনি  আরো বলেন, শতভাগ পাসের ফলাফল অর্জন করতে পেরে আমরা আনন্দিত ও গর্বিত। এই অর্জন আমাদের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সম্মিলিত প্রচেষ্টার ফল। আগামী দিনেও শিক্ষার মান আরও উন্নত করতে আমরা সর্বোচ্চ চেষ্টা করে যাব।”
এদিকে, প্রতিষ্ঠানের এমন সাফল্যে শিক্ষার্থী ও অভিভাবকরাও সন্তোষ প্রকাশ করেছেন। তাদের প্রত্যাশা, এই ধারাবাহিকতা বজায় রেখে ভবিষ্যতে প্রতিষ্ঠানটি আরও ভালো ফলাফল অর্জন করবে এবং শিক্ষাক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
জোবেদা মতিন গার্লস স্কুল এন্ড কলেজের ও ট্রাস্টের চেয়ারম্যান-মিজান রহমান, কো-চেয়ারম্যান মুস্তাকুর রহমান ও জোবেদা মতিন ট্রাস্টের ফাউন্ডার মেজবাউর রহমানসহ সংশ্লিষ্ট সকলকে অভিনন্দন ও শুভেচ্ছা জানান।













http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
Loading...
Loading...
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২