বৃহস্পতিবার ১৩ আগস্ট ২০২৬
২৯ শ্রাবণ ১৪৩৩
কুমিল্লায় নিরাপদ অভিবাসন নিয়ে জেলা পরামর্শ সভা
প্রকাশ: বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬, ১২:৫৩ এএম |


নিজস্ব প্রতিবেদক: নিরাপদ, সুশৃঙ্খল ও ন্যায্য শ্রম অভিবাসন নিশ্চিত করতেকুমিল্লায় অনুষ্ঠিত হয়েছে  অভিবাসী শ্রমিকের নিরাপদ অভিবাসন বিষয়ক জেলা পরামর্শ সভা। একই সঙ্গে ট্রেড ইউনিয়ন-সিভিল সোসাইটি অ্যাকশন অ্যালায়েন্সের (ঞটঈঝঅঅ) কুমিল্লা জেলা ফোরাম গঠন করা হয়েছে।
বুধবার (১২ আগস্ট) সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত কুমিল্লা নগরের টমছম ব্রিজ এলাকার হোটেল গ্রান্ট কেসেল অ্যান্ড রেস্টুরেন্টে এ সভা অনুষ্ঠিত হয়। ঞটঈঝঅঅ-এর উদ্যোগে বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজ (ইওখঝ) ও ডঅজইঊ উবাবষড়ঢ়সবহঃ ঋড়ঁহফধঃরড়হ-এর যৌথ আয়োজনে এবং আন্তর্জাতিক শ্রম সংস্থার (ওখঙ) এর সহযোগিতায় সভাটি অনুষ্ঠিত হয়েছে। 
আয়োজকদের মতে, কুমিল্লা দেশের অন্যতম প্রধান শ্রম অভিবাসনপ্রবণ জেলা। প্রতিবছর এ জেলার বিপুলসংখ্যক মানুষ কর্মসংস্থানের জন্য বিদেশে পাড়ি জমান। তবে উচ্চ অভিবাসন ব্যয়, বিভ্রান্তিকর নিয়োগ প্রক্রিয়া, নির্ভরযোগ্য তথ্যের অভাব, দক্ষতার ঘাটতি এবং বিদেশে গিয়ে সমস্যায় পড়লে প্রয়োজনীয় সহায়তা না পাওয়ার মতো নানা চ্যালেঞ্জ এখনো রয়েছে।
এসব সমস্যা মোকাবিলায় জেলা পর্যায়ে শ্রমিক সংগঠন, সুশীল সমাজ, সরকারি প্রতিষ্ঠান ও অন্যান্য অংশীজনের মধ্যে কার্যকর সমন্বয় জোরদারের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। সভায় কুমিল্লার শ্রম অভিবাসনের বিদ্যমান সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা এবং স্থানীয় বাস্তবতার আলোকে নিরাপদ ও নৈতিক অভিবাসন নিশ্চিত করতে বিভিন্ন সুপারিশ প্রণয়ন করা হবে।সভায় ট্রেড ইউনিয়ন ও শ্রমিক সংগঠনের প্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধি, বাংলাদেশ অভিবাসী অধিকার ফোরামের সদস্য, গ্রিভেন্স ম্যানেজমেন্ট কমিটি (জিএমসি), প্রত্যাগত ও সম্ভাব্য অভিবাসী কর্মী এবং কমিউনিটি নেতারা অংশ নেবেন।আয়োজকেরা জানান, সভার অন্যতম গুরুত্বপূর্ণ লক্ষ্য হলো ঞটঈঝঅঅ কুমিল্লা জেলা ফোরাম গঠন করা। এ ফোরাম জেলা পর্যায়ে অভিবাসনসংক্রান্ত বিভিন্ন উদ্যোগে সমন্বয়, যৌথ অ্যাডভোকেসি এবং সরকারি প্রতিষ্ঠানের সঙ্গে কার্যকর যোগাযোগ তৈরিতে ভূমিকা রাখবে। পাশাপাশি কুমিল্লার অভিজ্ঞতা ও সুপারিশ জাতীয় পর্যায়ে নীতিগত সংলাপ ও অ্যাডভোকেসি কার্যক্রমে তুলে ধরা হবে।
সভা থেকে কুমিল্লা জেলার অভিবাসনসংক্রান্ত অগ্রাধিকারমূলক সমস্যা ও করণীয় চিহ্নিত করার পাশাপাশি অংশীজনদের মধ্যে সমন্বয় আরও শক্তিশালী হবে বলে আশা করছেন আয়োজকেরা। একই সঙ্গে নবগঠিত জেলা ফোরামের সমন্বয় কাঠামো ও ভবিষ্যৎ কার্যক্রমের ভিত্তিও নির্ধারণ করা হবে।
আয়োজকদের ভাষ্য, নিরাপদ শ্রম অভিবাসন শুধু সরকারি নীতিমালার বিষয় নয়; এর জন্য শ্রমিক সংগঠন, সুশীল সমাজ, সরকারি প্রতিষ্ঠান ও সংশ্লিষ্ট সব পক্ষের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। সেই সমন্বিত উদ্যোগকে জেলা পর্যায়ে আরও কার্যকর করতেই এ পরামর্শ সভা ও ফোরাম গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রেজি: এন্ড ট্রেড ইউনিয়ন ও আঞ্চলিক শ্রম অধিদপ্তর কুমিল্লার উপ পরিচালক মোঃ আবুল বাসার, জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক আতিকুল ইসলাম প্রমুখ। উপস্থিত ছিলেন কুমিল্লা জেলার সদর দক্ষিণ উপজেলার জিএমসি সভাপতি জসিম উদ্দিন চাষী।













http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
Loading...
Loading...
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২