শুক্রবার ১৪ আগস্ট ২০২৬
৩০ শ্রাবণ ১৪৩৩
সৌদি আরবে কর্মক্ষেত্রে দুর্ঘটনায় ব্রাহ্মণপাড়ার যুবকের মর্মান্তিক মৃত্যু
প্রকাশ: শনিবার, ৮ আগস্ট, ২০২৬, ১:৫২ এএম আপডেট: ০৮.০৮.২০২৬ ১:৫৯ এএম |


  সৌদি আরবে  কর্মক্ষেত্রে দুর্ঘটনায়  ব্রাহ্মণপাড়ার যুবকের  মর্মান্তিক মৃত্যুইসমাইল নয়ন।।
সৌদি আরবের দাম্মামে কর্মক্ষেত্রে মর্মান্তিক দুর্ঘটনায় খাইরুল ইসলাম (২৬) নামের এক বাংলাদেশি যুবকের মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার (৬ আগস্ট) দুপুরে কনস্ট্রাকশনের কাজ করার সময় এ দুর্ঘটনা ঘটে।
নিহত খাইরুল ইসলাম কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার মাধবপুর ইউনিয়নের ষাইটশালা পদুয়া পাড়া গ্রামের হুমায়ুন মিয়ার ছেলে। তিনি গত সাড়ে চার বছর ধরে সৌদি আরবে কর্মরত ছিলেন।
নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল বৃহস্পতিবার দুপুরে দাম্মামে একটি কনস্ট্রাকশন সাইটে কাজ করছিলেন খাইরুল। কাজ করার একপর্যায়ে হঠাৎ কাটিং/গ্রাইন্ডিং মেশিন ছিটকে তাঁর বুকে এসে পড়ে। এতে তিনি সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়েন। উপস্থিত সহকর্মীরা তাঁকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক খাইরুলকে মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করে নিহতের প্রতিবেশী এস এম মুস্তাফিজুর রহমান জানান, খাইরুলের অকাল মৃত্যুর খবর গ্রামে পৌঁছালে পুরো এলাকায় শোকের ছায়া নেমে আসে। ছেলেকে হারিয়ে তাঁর মা-বাবা বারবার মূর্ছা যাচ্ছেন।
ঘটনায় দুঃখ প্রকাশ করে মাধবপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. ফরিদ উদ্দিন বলেন, "পরিবারের অসচ্ছলতা দূর করতে ও ভাগ্যের চাকা ঘোরাতে সাড়ে চার বছর আগে সৌদি আরবে গিয়েছিলেন খাইরুল। তাঁর বাবা-মা অত্যন্ত অসহায়। এই হৃদয়বিদারক খবরে এলাকায় শোকের আবহ তৈরি হয়েছে। নিহতের লাশ দ্রুত দেশে ফিরিয়ে আনার জন্য আমরা সার্বিক চেষ্টা ও যোগাযোগ চালিয়ে যাচ্ছি।"
















http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
Loading...
Loading...
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২