শুক্রবার ১৪ আগস্ট ২০২৬
৩০ শ্রাবণ ১৪৩৩
স্বপ্নের দেশে ঝরল বাঙ্গরার নাজমুল সরকারের প্রাণ
পক্ষাঘাতগ্রস্ত বাবার সংসারের প্রদীপ নিভে গেল সিঙ্গাপুরে
প্রকাশ: বুধবার, ৫ আগস্ট, ২০২৬, ১:০৮ এএম আপডেট: ০৫.০৮.২০২৬ ১:৫৫ এএম |



 পক্ষাঘাতগ্রস্ত বাবার সংসারের প্রদীপ নিভে গেল সিঙ্গাপুরেমো. হাবিবুর রহমান, মুরাদনগর ।।
পরিবারের মুখে একটু চেনা হাসি ফোটানো আর সুন্দর এক আগামীর স্বপ্ন বুকে নিয়ে দেশ ছেড়েছিলেন ২০ বছরের তরুণ নাজমুল সরকার। কিন্তু প্রবাসজীবনের ঘামঝরা সংগ্রামের করুণ এমন পরিণতি হবে, তা কল্পনাও করেনি কেউ। সিঙ্গাপুরে কর্মস্থলে ঘটে যাওয়া এক মর্মান্তিক দুর্ঘটনায় অকালে প্রাণ হারিয়েছেন কুমিল্লার বাঙ্গরা উপজেলার দৌলতপুর গ্রামের এই রেমিট্যান্স যোদ্ধা।
নিহত নাজমুল দৌলতপুর গ্রামের শাহজাহান সরকারের বড় ছেলে। ৪ ভাইয়ের মধ্যে সবার বড় হওয়ায় পক্ষাঘাতগ্রস্ত (প্যারালাইসিস) বাবার সংসারের হাল ধরতে প্রায় ৪ বছর আগে সিঙ্গাপুরে পাড়ি জমিয়েছিলেন তিনি। সোমবার সকালে কাজ করার সময় এক দুর্ঘটনায় প্রাণ হারানো নাজমুল সরকারের বিষয়টি নিশ্চিত করেছেন তাঁর চাচাতো ভাই সেলিম সরকার।
নাজমুলের মৃত্যুর খবর গ্রামে পৌঁছানোর পর থেকেই বাড়ির আঙিনা ভারী হয়ে উঠেছে স্বজনদের আহাজারিতে। অত্যন্ত নম্র, বিনয়ী ও পরোপকারী হিসেবে পরিচিত এই তরুণের আকস্মিক প্রয়াণে পুরো এলাকা জুড়ে নেমে এসেছে গভীর শোকের ছায়া।
বাবার চিকিৎসার খরচ চালানো আর ছোট ভাইদের আগামীর পথ সুগম করার যে স্বপ্ন নিয়ে তিনি প্রবাসে পাড়ি দিয়েছিলেন, তা নিভে গেল এক নিমিষেই। পেছনে রেখে গেছেন স্বজনদের চোখের জল আর কখনো পূরণ না হওয়া কিছু অধরা স্বপ্ন।
ছেলের মৃত্যুর খবর শুনে বারবার মূর্ছা যাচ্ছেন মা নাছিমা বেগম। কাঁদতে কাঁদতে প্রলাপ বকছেন আর সরকারের কাছে আকুতি জানাচ্ছেন শেষবারের মতো যেন ছেলের নিথর মুখখানা দেখার ব্যবস্থা করা হয়। নাজমুলের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন পরিবার ও এলাকাবাসী।
স্থানীয় শুভাকাঙ্খী ও এলাকাবাসী নাজমুলের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন এবং এই কঠিন সময়ে শোকসন্তপ্ত পরিবারের পাশে দাঁড়াতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন।   














http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
Loading...
Loading...
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২