সোমবার ২৭ জুলাই ২০২৬
১২ শ্রাবণ ১৪৩৩
কুমিল্লা বিশ্ববিদ্যালয় মাঠে ‘জুলাই স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’ অনুষ্ঠিত
প্রকাশ: রোববার, ২৬ জুলাই, ২০২৬, ১:১৮ এএম আপডেট: ২৬.০৭.২০২৬ ১:২৫ এএম |


 কুমিল্লা বিশ্ববিদ্যালয়  মাঠে ‘জুলাই স্মৃতি ফুটবল  টুর্নামেন্ট’ অনুষ্ঠিতনিজস্ব প্রতিবেদক: কুমিল্লা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মাঠে ‘জুলাই স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৫ জুলাই) জুলাই আহত শহীদ অধিকার সংরক্ষণ সংস্থার উদ্যোগে এ টুর্নামেন্টের আয়োজন করা হয়।
টুর্নামেন্টে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ‘ফেস দ্য পিপল’-এর সম্পাদক সাইফুর রহমান সাগর।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লার জুলাই আন্দোলনের সক্রিয় যোদ্ধা ও মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি ফখরুল ইসলাম মিঠু, বৈষম্যবিরোধী আন্দোলনের কুমিল্লা মহানগরের সাবেক আহ্বায়ক আবু রায়হান, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আহমেদ আবদুল্লাহ তারেক, মো. রাহিম, মো. ইকবাল, মোহাম্মদ হাসান, সদর দক্ষিণ উপজেলা সংগঠক মো. রাব্বি, জাহিদ হাসান এবং কুমিল্লা মহানগর ছাত্রশক্তির যুগ্ম সদস্য সচিব আরেফিন আলভি।
এ ছাড়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও জুলাই আন্দোলনের যোদ্ধারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
টুর্নামেন্টে ইনসাফ মঞ্চ, জুলাই আহত শহীদ অধিকার সংরক্ষণ সংস্থা, কুমিল্লা বিশ্ববিদ্যালয়, জুলাই রক্ষা আন্দোলন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন-কুমিল্লা জেলা এবং ঐক্যবদ্ধ শিক্ষার্থী সমাজ, কুমিল্লাসহ মোট ছয়টি দল অংশগ্রহণ করে।
টুর্নামেন্টকে ঘিরে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মাঠে শিক্ষার্থী, জুলাই আন্দোলনের যোদ্ধা ও ক্রীড়াপ্রেমীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।













http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
Loading...
Loading...
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২