বৃহস্পতিবার ১১ জুন ২০২৬
২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩
ব্রাহ্মণপাড়ায় পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ৩
ইসমাইল নয়ন।।
প্রকাশ: বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬, ১:০১ এএম আপডেট: ১১.০৬.২০২৬ ১:২৮ এএম |




 ব্রাহ্মণপাড়ায় পুলিশের  বিশেষ অভিযানে গ্রেফতার ৩ কুমিল্লার ব্রাহ্মণপাড়া থানা পুলিশের পৃথক বিশেষ অভিযানে নিয়মিত মামলার পলাতক এবং জিআর পরোয়ানাভুক্তসহ মোট ৩ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। আজ বুধবার (১০ জুন) উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, আজ বুধবার ব্রাহ্মণপাড়া থানার উপপরিদর্শক (এসআই) ডি.এম.এ মজিদ সঙ্গীয় ফোর্সসহ উপজেলার শশীদল এলাকায় অভিযান পরিচালনা করেন। অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের একটি নিয়মিত মামলার পলাতক আসামি মোঃ জসিম উদ্দিনকে (৪০) গ্রেফতার করা হয়। তিনি শশীদল উত্তরপাড়া এলাকার মোঃ আব্দুল ওয়াদুদের ছেলে।
পৃথক আরেকটি অভিযানে থানার এসআই সৈকত মজুমদার ও সহকারী উপপরিদর্শক (এএসআই) মোঃ ইমরান হোসেন যৌথভাবে অভিযান চালিয়ে দুটি জিআর পরোয়ানাভুক্ত পলাতক আসামি মোঃ গিয়াস উদ্দিনকে গ্রেফতার করেন। তিনি উপজেলার দক্ষিণ তেতাভূমি নোয়াপাড়া গ্রামের মোঃ শাহ আলমের ছেলে।
এছাড়া, এএসআই মোঃ ইমরান হোসেনের নেতৃত্বে পরিচালিত অন্য একটি অভিযানে টাকই মধ্য পাড়া এলাকা থেকে জিআর পরোয়ানাভুক্ত আরেক পলাতক আসামি মোঃ আক্তারুজ্জামান আকতারকে (৩৩) গ্রেফতার করা হয়। তিনি ওই এলাকার মোঃ আবু তাহেরের ছেলে।
অভিযানের বিষয়টি নিশ্চিত করে ব্রাহ্মণপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ফারুক হোসেন জানান, গ্রেফতারকৃত আসামিদের আজই (১০ জুন) বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। অপরাধ দমনে পুলিশের এমন বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।















http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
জামায়াতের মেয়র প্রার্থী কে? চূড়ান্ত হবে এ মাসেই
নগর ভবন স্থানান্তরে একমত নয় জামায়াত
তারেক রহমানের নেতৃত্বে পার্লামেন্টে আমাদের পূর্ণ সমর্থন রয়েছে-কাজী নাহিদ
'দেবিদ্বার- চান্দিনা- মুরাদনগর' হামের হটস্পট
চৌদ্দগ্রামে প্রতিপক্ষের ইটের আঘাতের শিশুসহ আহত ৩
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
নগর ভবন স্থানান্তরে একমত নয় জামায়াত
তারেক রহমানের নেতৃত্বে পার্লামেন্টে আমাদের পূর্ণ সমর্থন রয়েছে-কাজী নাহিদ
জামায়াতের মেয়র প্রার্থী কে? চূড়ান্ত হবে এ মাসেই
বাড়ছে ভ্যাটের আওতা
বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট রুস্তম আলী আর নেই জানাজা ও দাফন সম্পন্ন
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২