মঙ্গলবার ● ২৪ নভেম্বর ২০২৬
১০ অগ্রহায়ণ ১৪৩৩
কোচিং ও নোট-গাইডের বাস্তবতা!
মাছুম বিল্লাহ
প্রকাশ: বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬, ১২:০৯ এএম আপডেট: ৩০.০৪.২০২৬ ১:৩৪ এএম |

কোচিং ও নোট-গাইডের বাস্তবতা!১৭ এপ্রিল (২০২৬) দিনাজপুর অঞ্চলের এসএসসি ও সমমান পরীক্ষার কেন্দ্র সচিবদের সঙ্গে মতবিনিময়কালে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন শিক্ষকদের উদ্দেশে বলেছেন, ‘ধরুন আমি কোচিং সেন্টার বন্ধ করার আইন করে দিলাম। কিন্তু আপনারা যদি  ঠিক করে না পড়ান তখন? তখন তো অভিভাবকরা আমাকে ধরবে। আপনারাই পারেন কোচিং বন্ধ করতে। আপনারা পড়ানোর মান বাড়ান।’ এই কয়টি বাক্যের  মধ্যে অনেক কিছু লুকিয়ে আছে, যেগুলো অত্যন্ত বাস্তব! অনেকে মনে করেন সরকার আইন করে দিলেই দেশের কোচিং ও নোট-গাইড বন্ধ হয়ে যাবে। কিছু শিক্ষাবিদ শিক্ষা নিয়ে কথা বলতে গেলে প্রথম কথাই বলেন কোচিং আর নোট-গাইড বন্ধ করা নিয়ে। তাদের উত্তরও মন্ত্রী মহোদয় দিয়ে দিয়েছেন। আমি যেসব প্রতিষ্ঠানে শিক্ষকতা করে এসেছি (ক্যান্টনমেন্ট কলেজ, ক্যাডেট কলেজ, রাজউক কলেজ) সেসব প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের তথাকথিত নোট-গাইড না পড়লেও এবং কোচিং না করলেও তারা সেরা ফল করেছে এবং করবে। কিন্তু আমি তার পরও কোনোদিন এভাবে বলিনি যে, নোট-গাইড বন্ধ করে দিলেই শিক্ষার মান আকাশে উঠে যাবে। শিক্ষার্থীরা বাজারের নোট ও গাইড বই পড়ে কেন? ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তিন-চার দিন আগে এক আত্মীয়ের বাসায় যাই, তার মেধাবী সন্তান চিন্তিত যে, ইংরেজি ভার্সনের রসায়নের গাইড বই তখনো বাজারে পাওয়া যাচ্ছিল না, বাংলা ভার্সনেরটা পাওয়া যাচ্ছে। কথায় কথায় প্রশ্ন এল গাইড কেন পড়তে হবে, তারা তো ব্রিলিয়্যান্ট শিক্ষার্থী। উত্তর হলো- ওরা তো শুধু গাইড বই পড়ে না, কয়েক ধরনের বই পড়ে, নিজের মতো করে লেখে। গাইড থেকে ধারণা নেয়। আমি বললাম, তা তো ক্লাসের পড়ার মাধ্যমেই নিতে পারে। বলল, ক্লাসে সেভাবে সব কাভার করা যায় না এবং সঙ্গে আরেকটি কথা বলল যে, এখন সে ধরনের শিক্ষকও নেই। যাচাই-বাছাই করে শিক্ষক নেওয়া হয় ছেলেটি যেখানে পড়ে, তার পরও মেধাবীদের পড়ানোর মতো শিক্ষক সবাই নয়। কাজেই শিক্ষার্থীদের বিভিন্ন ধরনের বই থেকে বিশেষত বাজারের গাইড থেকে অনেক কিছু পড়তে হয়। মন্ত্রী মহোদয় শিক্ষকদের যে উপদেশটি দিলেন তার প্রতিফলন কিন্তু অভিভাবকের কথায় পেয়ে গেলাম। এটি একটি খোলামেলা বিষয়। শিক্ষার উপাদান শিক্ষার্থীরা বিভিন্ন উৎস থেকে গ্রহণ করতে পারে কিন্তু প্রশ্ন করার সময় এমনভাবে প্রশ্ন করতে হবে যাতে শিক্ষার্থীরা কোনো বিষয়ের মূল ধারণাগুলো অর্জন করেছে কি না তা যাচাই করা যায় কিন্তু সেই বিষয়টিই আমাদের শিক্ষায় ঘটে না। একটি ক্লাসে সাধারণত ৬০ থেকে ১০০ জন শিক্ষার্থী যেখানে একজন শিক্ষক ইচ্ছে করলেও সব শিক্ষার্থীকে মূল ধারণা দিতে পারেন না, সবার খাতা চেক করতে পারেন না, সবাইকে শ্রেণিকাজে সমানভাবে অংশগ্রহণ করাতে পারেন না। এসব শিক্ষার্থীকে নোট ও গাইড বইয়ের ওপর নির্ভর করতে হয়। হাতেগোনা কিছু প্রতিষ্ঠান ছাড়া হাজার হাজার প্রতিষ্ঠানে যেসব শিক্ষক শিক্ষাদান করেন তারা প্রায় সবাই নির্ভর করেন নোট ও গাইডের ওপর। কারণ, অনেকের সে ধরনের পড়াশোনা নেই যার দ্বার তারা শিক্ষার্থীদের চাহিদা অনুযায়ী পাঠদান করতে পারেন। নোট-গাইড যারা লেখেন তারা দেখেশুনে এবং সাধারণ শিক্ষকদের চাইতে একটু জানাশোনা শিক্ষক এবং মেধাবী শিক্ষার্থীরাও জড়িত। দেশে নন-এমপিও অনেক প্রতিষ্ঠান রয়েছে, যেগুলোর শিক্ষকরা কোনো ধরনের বেতন পান না, তারা কোনো সাইড ব্যবসা কিংবা প্রাইভেট টিউশন করে সংসার নির্বাহ করেন। এসব প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের কাছে সহজ ও পরীক্ষামুখী উপকরণ অনেক কাঙ্ক্ষিত এবং উপকারী। তারা সহজে পাস করার পথ খোঁজেন।  মেইনস্ট্রিম বা নিয়মিত টিচিং লার্নিং সিচুয়েশনের সঙ্গে তাদের তেমন কোনো যোগাযোগ নেই। তারা এই নোট ও গাইড দিয়েই পরীক্ষা দেন কারণ সেখানে সংক্ষিপ্ত ও সহজ সমাধান দেওয়া থাকে। এগুলো সমাজের রূঢ় বাস্তবতা। বিভিন্ন প্রকাশনী থেকে প্রকাশিত বিভিন্ন ধরনের সাহায্যকারী বই যা আমরা নোট ও গাইড বই হিসেবেই চিনি ও জানি সেগুলো কিন্তু তীব্র প্রতিযোগিতামূলক মার্কেটের মধ্যদিয়ে যায়। ফলে, কে কত ভালো কাগজ, কে কত নতুনভাবে উপস্থাপন করতে পারে কোন একটি বিষয়, কে কত তাড়াতাড়ি এবং কে কত শিক্ষার্থীবান্ধব করতে পারে, সে প্রতিযোগিতা একে অপরের মধ্যে থাকে। ফলে, অনেকটাই ভালোমানের বই বিশেষ করে একটু উন্নতমানের পাবলিকেশন্স থেকে পাওয়া যায়। আমাদের মূল বই কিন্তু কোনো প্রতিযোগিতার মধ্যদিয়ে যায় না। ফলে, প্রতি বছর প্রচুর ভুল, নিম্নমানের কাগজ, এলোমেলো পৃষ্ঠা ইত্যাদিসহ বই শিক্ষার্থীদের কাছে পৌঁছায়। এগুলো শিক্ষার্থীবান্ধব হয় না। নোট-গাইড আর কোচিং একেবারেই খোলামেলা বিষয়। সব ধরনের শিক্ষার্থী ও অভিভাবক নোট-গাইড আর কোচিংয়ের সুবিধা নেয়। কিন্তু কথা বলার সময় সবাই এমনভাবে বলেন যে, এ দুটা মহাঅপরাধ, মহাপাপ। দেশের সব শিক্ষিত, তথাকথিত উচ্চশিক্ষিতরাই দেশের সব কি পয়েন্টে বসে আছেন আর তারাই দেশ থেকে হাজার হাজার কোটি টাকা পুরোপুরি সরিয়েছেন। দেশের জনগণের পবিত্র আমানত! এদের মধ্যে অনেকেই বড় বড় শিক্ষাপ্রতিষ্ঠান থেকে তথাকথিত উচ্চতর গ্রেড নিয়ে বের হওয়া মেধাবী শিক্ষাক্ষী ছিলেন। তাদের মধ্যে যারাই রাষ্ট্রীয় যে যে দায়িত্বে আছেন সবাই ঘুষ সংস্কৃতি
-বাকি অংশ ৭ এর পাতায়
 চমৎকারভাবে টিকিয়ে রেখেছেন। দেশ থেকে এসব চিরতরে দূর করা দরকার। এগুলো নিয়ে খুব একটা কথা শুনি না অথচ নোট-গাইড, কোচিং আর শিক্ষকদের প্রাইভেট পড়ানো নিয়ে সব তোলপাড়! মনে হয়, দেশের সবচেয়ে বড় সমস্যা এগুলো। এগুলো থেকে উদ্ধার হলেই দেশ যেন উন্নত বিশ্বের কাতারে পৌঁছে যাবে। এগুলো সমাজের বাস্তবতা। বিশ্বের অনেক দেশে উচ্চশিক্ষারত শিক্ষার্থীরা পড়াশোনার পাশাপাশি কাজ করে কিছু উপার্জন করে, তা দিয়ে তারা পড়াশোনার খরচ চালায়। আমাদের দেশে কোচিংয়ের সঙ্গে এ ধরনের লাখ লাখ শিক্ষার্থী জড়িত, যারা অতিরিক্ত কিছু উপার্জন করে অভিভাবকদের কাছ থেকে খরচ নেন না, বরং তাদের আরও দেন। যে দেশে শিক্ষার্থীরা মোটে পড়তে চায় না, ক্লাসে আসতে চায় না, কিছু জেনে পরীক্ষায় বসতে চায় না, সবকিছুতে চায় অটো-পাস, অটো-প্রমোশন আর অটোজানা। সেখানে আমরা প্রতিযোগিতা শব্দটি বাদ দিতে চাই! এ যেন নাচনে বুড়ির কানে ঢোলের বারি দেওয়া! আমি যখন কর্তাব্যক্তিদের প্রশ্ন করলাম যে, প্রতিযোগিতা থাকবে না তাহলে শিক্ষার্থীরা উচ্চশিক্ষায় কীভাবে ভর্তি হবে। তাদের কোনো উত্তর ছিল না। শুধু বলেছিল তখন দেখা যাবে। তার অর্থ তাদের দীর্ঘমেয়াদি পরিকল্পনা ছিল না। তাদের গ্রেডিং ছিল খুব ভালো, ভালো, মধ্যম আর উন্নতি প্রয়োজন ইত্যাদি শব্দ দ্বারা একাডেমিক ফল প্রকাশ করার নিয়ম ছিল। দক্ষিণ কোরিয়ার মতো উন্নত দেশ ও উন্নত শিক্ষাব্যবস্থায় যদি দিনরাত কোচিং থাকে তার অর্থ হচ্ছে জ্ঞান আহরণ করা বিভিন্ন উপায়ে হতে পারে এবং একটি সুস্থ প্রতিযোগিতাও প্রয়োজন। যে খেলায় কোনো প্রতিযোগিতা নেই, তা কোনো খেলা নয়, সে খেলা কেউ খেলতে চায় না। আমাদের লেখাপড়া একটি বড় খেলা, এর চেয়ে বড় কোনো খেলা নেই। সে খেলায় আমরা প্রতিযোগিতা বাদ দেওয়ার সব আয়োজন করেছিলাম, এখন থেকে থেকে বলা হচ্ছে শিক্ষার্থীরা শুধু আনন্দের মাধ্যমে শিখবে, সেখানে থাকবে না কোনো প্রতিযোগিতা। খেলাধুলায় প্রতিযোগিতা আছে, পরিশ্রম আছে এবং আনন্দও আছে। প্রতিযোগিতা না থাকলে যে আনন্দ থাকবে না তা নয়। কিন্তু আমরা কেনো জানি, একটি ভুল ব্যাখ্যা এবং ভুল ধারণায় বন্দি হয়ে যেতে চাই।
লেখক: শিক্ষা বিশেষজ্ঞ ও গবেষক এবং প্রেসিডেন্ট, ইংলিশ টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইট্যাব)
-২ এর পাতার বাকি অংশ

সন্তানের মানসিক স্বাস্থ্যের সুরক্ষা 
সেশনজট রোধের মতোই জরুরি সেশনজট নিরসনের লক্ষ্যে ২০২৭ সালের এসএসসি পরীক্ষা এগিয়ে আনার যে পরিকল্পনা নিয়ে আলোচনা চলছে, তা নিছক একটি প্রশাসনিক সিদ্ধান্ত নয়; বরং শিক্ষাব্যবস্থাকে দীর্ঘমেয়াদি স্থবিরতা থেকে রক্ষার একটি ইতিবাচক উদ্যোগ হতে পারে। তাই এই চিন্তাকে অবশ্যই সাধুবাদ জানাতে হয়। তবে যেকোনো বড় পরিবর্তনের ক্ষেত্রে সংশ্লিষ্টদের মানসিক প্রস্তুতির বিষয়টি উপেক্ষা করার সুযোগ নেই। বিশেষ করে যারা আগামীতে এই পরীক্ষায় বসতে যাচ্ছে, তাদের জন্য হুট করে সময়সূচি পরিবর্তনের এই পরিকল্পনা বড় ধরনের মানসিক ধাক্কা হিসেবে কাজ করতে পারে।
পরীক্ষা এগিয়ে আনার এই চলমান আলোচনাটি বর্তমানে শিক্ষার্থীদের মধ্যে প্রবল উৎকণ্ঠা ও উদ্বেগের জন্ম দিচ্ছে। আমাদের এটি ভুলে গেলে চলবে না যে, যেকোনো অনিশ্চয়তা প্রাপ্তবয়স্কদের তুলনায় অল্পবয়সীদের অনেক দ্রুত অস্থির ও বিচলিত করে তোলে। সংস্কারের প্রয়োজনীয়তা অনস্বীকার্য হলেও সেই প্রক্রিয়ায় যেন শিক্ষার্থীদের মানসিক স্থিতিশীলতা বিঘ্নিত না হয়, সেদিকে বিশেষ নজর দেওয়া প্রয়োজন। অন্যথায়, সেশনজট কমানোর উদ্যোগ শিক্ষার্থীদের ওপর অতিরিক্ত মানসিক চাপের কারণ হয়ে দাঁড়াতে পারে।
কৈশোরের এই সংবেদনশীল সময়ে শিক্ষার্থীরা সাধারণত একটি নির্দিষ্ট রুটিন বা সুশৃঙ্খল পরিকল্পনায় অভ্যস্ত হয়ে ওঠে, যা মূলত তাদের ভেতরে এক ধরনের আত্মবিশ্বাস ও নিয়ন্ত্রণের বোধ তৈরি করে। কিন্তু আমাদের দেশের শিক্ষাব্যবস্থার একটি দুর্ভাগ্যজনক প্রবণতা হলো, যেকোনো কাঠামোগত পরিবর্তন বা সংস্কারের পরীক্ষা-নিরীক্ষা সবার আগে এই শিশু-কিশোরদের ওপরই প্রয়োগ করা হয়। তাদের অভিযোজন ক্ষমতাকে ধ্রুবক ধরে নিয়ে আমরা প্রায়ই ভুলে যাই যে, তাদেরও একটা মানসিক জগৎ আছে। হঠাৎ পরীক্ষা এগিয়ে এলে শিক্ষার্থীদের ওপর সম্ভাব্য যে যে ধরনের মানসিক চাপ পড়তে পারে, আসুন সেই দিকগুলো একটু খতিয়ে দেখি—
পরীক্ষার সময় এগিয়ে আসার অর্থ হলো প্রস্তুতির জন্য নির্ধারিত সময় সংকুচিত হয়ে যাওয়া। যখন একজন শিক্ষার্থী অনুভব করে যে তার সিলেবাস শেষ করার জন্য হাতে পর্যাপ্ত সময় নেই, তখন সেই চিন্তা থেকেই তাদের মধ্যে ‘প্যানিক অ্যাটাক’ বা তীব্র অস্থিরতা দানা বাঁধতে পারে। এমনকি অনেক মেধাবী শিক্ষার্থীও সময়ের এই আকস্মিক সংকটে তীব্র হীনম্মন্যতায় ভোগা শুরু করতে পারে। পর্যাপ্ত রিভিশনের সুযোগ না পাওয়া তাদের দীর্ঘদিনের অর্জিত আত্মবিশ্বাসকে এক নিমেষেই টলিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। যখন একজন শিক্ষার্থী অনুভব করে যে হাতে থাকা সীমিত সময়ে কাক্সিক্ষত প্রস্তুতি নেওয়া সম্ভব নয়, তখন তার মনে এই নেতিবাচক ধারণা গেঁথে যায় যে সে অন্যদের তুলনায় পিছিয়ে পড়ছে। 
-বাকি অংশ ৭ এর পাতায়
এই জাতীয় বিমর্ষতা আর আত্মবিশ্বাসের অভাব খুব দ্রুতই পড়াশোনার প্রতি এক ধরনের গভীর অনীহা ও দীর্ঘস্থায়ী ভীতি তৈরি করতে পারে।
বিশেষ করে বড় সিলেবাস শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই পরীক্ষা শুরু করলে শিক্ষার্থীদের মস্তিষ্ক ‘তথ্য প্রক্রিয়াজাত’ (ওহভড়ৎসধঃরড়হ চৎড়পবংংরহম) করার সময় পাবে না। এর ফলে টানা পড়াশোনার চাপে যখন নতুন তথ্যগুলো দীর্ঘমেয়াদি স্মৃতিতে (খড়হম-ঃবৎস সবসড়ৎু) জমা হতে পারে না, তখন পরীক্ষার হলে জানা উত্তরও মনে পড়ে না বা গুলিয়ে যায়। এই পরিস্থিতিকে বলা হয় স্মৃতিবিভ্রাট বা ‘ব্ল্যাঙ্ক আউট’। অল্প সময়ে বেশি পড়তে গিয়ে পরীক্ষার্থীরা আগের তুলনায় অনেক বেশি ব্ল্যাঙ্ক আউটের শিকার হবে।
সেই সঙ্গে পরীক্ষার সময় এগিয়ে আসার খবর পাওয়ামাত্রই শিক্ষার্থীদের মধ্যে ‘অ্যাডজাস্টমেন্ট ডিসঅর্ডার’ বা পরিস্থিতির সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার তীব্র সংকট তৈরি হতে পারে। পরিকল্পিত একটি রুটিন যখন হঠাৎ তছনছ হয়ে যায়, তখন সেই নতুন বাস্তবতাকে মেনে নেওয়া তাদের জন্য কঠিন হয়ে দাঁড়ায়। এর অবধারিত পরিণতি হিসেবে পরীক্ষার্থীরা দীর্ঘমেয়াদি উদ্বেগ বা ‘ক্রনিক অ্যাংজাইটি’র শিকার হতে পারে; যা কেবল তাদের পরীক্ষার ফলাফলকেই নয়, সামগ্রিক মানসিক বিকাশকেও দীর্ঘ সময়ের জন্য বাধাগ্রস্ত করতে পারে।
অন্যদিকে, বিশাল সিলেবাস শেষ করার যে শারীরিক ও মানসিক ক্লান্তি, তা কাটিয়ে ওঠার ন্যূনতম সুযোগ না দিয়েই পরীক্ষা শুরু করে দিলে শিক্ষার্থীরা চরম অবসাদ বা তীব্র ‘বার্নআউট’ (ইঁৎহড়ঁঃ)-এর শিকার হতে পারে। মস্তিষ্ক যখন বিশ্রামের সুযোগ পায় না, তখন তার স্বাভাবিক কার্যক্ষমতা লোপ পায়। এর ফলে শিক্ষার্থীদের সৃজনশীলতা এবং কোনো জটিল সমস্যা সমাধানের ক্ষমতা আগের তুলনায় আশঙ্কাজনকভাবে কমে যায়।
বাংলাদেশের সামাজিক প্রেক্ষাপটে এসএসসি পরীক্ষা কেবল একটি একাডেমিক মূল্যায়ন নয়, রীতিমতো ‘সামাজিক মর্যাদার লড়াই’ হিসেবে প্রতিষ্ঠিত। ফলে শিক্ষার্থীদের ওপর এমনিতেই সাফল্যের অস্বাভাবিক চাপ থাকে। এই বাস্তবতায় দাঁড়িয়ে একদিকে হাতে সময় কমে আসা এবং অন্যদিকে বিশাল সিলেবাসের বোঝা—এই দ্বিমুখী সংকট শিক্ষার্থীদের সাংঘাতিকভাবে বিষণ্নতার (উবঢ়ৎবংংরড়হ) দিকে ঠেলে দিতে পারে। যখন প্রত্যাশার পারদ থাকে আকাশচুম্বী অথচ প্রস্তুতির সময়টুকু কেড়ে নেওয়া হয়, তখন সেই মানসিক চাপের ভার সইতে না পেরে কিশোর বয়সের এই ছেলেমেয়েদের মধ্যে দীর্ঘস্থায়ী মনস্তাত্ত্বিক বিপর্যয় ঘটা অস্বাভাবিক কিছু নয়।
সিলেবাস শেষ করার তাড়নায় শিক্ষার্থীরা রাত জাগা বাড়িয়ে দেবে। এতে তাদের মেজাজ খিটখিটে হওয়া, হজমের সমস্যা, দীর্ঘমেয়াদি মাথাব্যথা ও মনোযোগের সমস্যাসহ অন্য আরও শারীরিক ও মানসিক সমস্যা দেখা দিতে পারে। এছাড়াও প্রস্তুতির অতৃপ্তি থেকে নানা ধরনের সমস্যা শুরু হতে পারে। অর্থাৎ রিভিশন দেওয়ার সময় না পাওয়ায় শিক্ষার্থীদের মধ্যে একটি স্থায়ী ধারণা তৈরি হতে পারে যে, ‘আমার কিছুই পড়া হয়নি’। এই হীনম্মন্যতা থেকে ওরা অনেকেই হাল ছেড়ে দিতে পারে এবং প্রতিকূল পরিস্থিতি সামাল দিতে না পেরে নিজের ক্ষতি করার উদ্দেশ্যে এই বয়সে নানা ধরনের হঠকারী সিদ্ধান্ত নিয়ে ফেলতে পারে, যা আসলেই বিপজ্জনক পরিস্থিতি তৈরি করবে।
সবশেষে আরও যে ভয়টি থেকে যায় তা হলো—অসাধু উপায় অবলম্বন বা নকল করার প্রবণতা আরও বেড়ে যেতে পারে। যখন কোনো শিক্ষার্থী মনে করবে যে স্বাভাবিক পথে তার পক্ষে সিলেবাস শেষ করা অসম্ভব, তখন চাপের মুখে সে প্রশ্নফাঁস বা নকলের মতো অনৈতিক পথের প্রতি প্রলুব্ধ হতে পারে। অথচ সরকার নকল রোধেও বদ্ধপরিকর।
সেশনজট কমানোর জন্য পরীক্ষা হঠাৎ এগিয়ে আনা একমাত্র সমাধান নয়। যদি সেশনজট রোধে ডিসেম্বরকেই লক্ষ্যমাত্রা করা হয়, তবে শুরুতেই শিক্ষার্থীদের পরীক্ষা এগিয়ে আনার বিষয়টি ফলাওভাবে প্রচার না করে বিকল্প ও কার্যকরী কিছু পদক্ষেপের মাধ্যমে এমন পরিস্থিতি তৈরি করা প্রয়োজন যাতে শিক্ষার্থীরা মানসিকভাবে ক্ষতিগ্রস্ত না হয়। মনে রাখা প্রয়োজন, শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য রক্ষা করা সেশনজট নিরসনের মতোই জরুরি। আর এজন্যই পরীক্ষার তারিখ পরিবর্তনের ঘোষণার পূর্বেই শিক্ষার্থীদের আশ্বস্ত করা বিশেষ প্রয়োজন।
সেশনজট নিরসনে সম্ভাব্য যা করা যেতে পারে-
সিলেবাসের যৌক্তিক পরিমার্জন করা। বড় সিলেবাসের পরিবর্তে শুধুমাত্র অত্যাবশ্যকীয় অংশগুলো (ঈড়ৎব ঝঁনলবপঃং/ঞড়ঢ়রপং) রাখা অথবা বড় সিলেবাসকে সংক্ষিপ্ত করে শিক্ষার্থীদের ভেতর উদ্বেগ (অহীরবঃু) কমানো সম্ভব।
তাছাড়া মডেল টেস্টের সংখ্যা কমানো অথবা প্রি-টেস্ট বা টেস্ট পরীক্ষার চাপ কমানো যেতে পারে।
স্কুলগুলোতে ঘনঘন কোচিং বা ক্লাস টেস্ট অথবা মডেল টেস্ট না নিয়ে শিক্ষার্থীদের নিজেদের পড়ার জন্য সময় (ঝবষভ-ংঃঁফু ঃরসব) দেওয়াটা জরুরি।
মূল্যায়ন পদ্ধতিতে বৈচিত্র্য আনা যেতে পারে। শুধুমাত্র একটি বড় চূড়ান্ত পরীক্ষার ওপর নির্ভর না করে আগামী ছয় মাস ছোট ছোট ‘ক্লাস টেস্ট’ বা অ্যাসাইনমেন্টের মাধ্যমে নম্বর বিভাজন করে এসএসসি পরীক্ষার নম্বর কমিয়ে আনা যেতে পারে।
পরীক্ষার পর দ্রুত ফলাফল প্রকাশ এবং ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করার জন্য প্রযুক্তির ব্যবহার করে প্রশাসনিক গতিশীলতা বাড়ানো যেতে পারে।
মানসিক স্বাস্থ্যের জন্য বিশেষ সেশন নেওয়া যেতে পারে। প্রতিটি স্কুলে কাউন্সিলর বা শিক্ষকদের মাধ্যমে শিক্ষার্থীদের আগামী তিন মাস নিয়মিত সেশন নিয়ে তাদের অভয় দেওয়া এবং তাদের বিভিন্ন প্রশ্নের জবাব ও সমস্যা সমাধানের মাধ্যমে আশ্বস্ত করা।
সেশনজট কমানো জরুরি, কিন্তু শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্যকে ঝুঁকিতে ফেলে এই পরিবর্তন আনা কতখানি উচিত বলে আপনি মনে করেন?

-২ এর পাতার বাকি অংশ
এই জাতীয় বিমর্ষতা আর আত্মবিশ্বাসের অভাব খুব দ্রুতই পড়াশোনার প্রতি এক ধরনের গভীর অনীহা ও দীর্ঘস্থায়ী ভীতি তৈরি করতে পারে।
বিশেষ করে বড় সিলেবাস শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই পরীক্ষা শুরু করলে শিক্ষার্থীদের মস্তিষ্ক ‘তথ্য প্রক্রিয়াজাত’ (ওহভড়ৎসধঃরড়হ চৎড়পবংংরহম) করার সময় পাবে না। এর ফলে টানা পড়াশোনার চাপে যখন নতুন তথ্যগুলো দীর্ঘমেয়াদি স্মৃতিতে (খড়হম-ঃবৎস সবসড়ৎু) জমা হতে পারে না, তখন পরীক্ষার হলে জানা উত্তরও মনে পড়ে না বা গুলিয়ে যায়। এই পরিস্থিতিকে বলা হয় স্মৃতিবিভ্রাট বা ‘ব্ল্যাঙ্ক আউট’। অল্প সময়ে বেশি পড়তে গিয়ে পরীক্ষার্থীরা আগের তুলনায় অনেক বেশি ব্ল্যাঙ্ক আউটের শিকার হবে।
সেই সঙ্গে পরীক্ষার সময় এগিয়ে আসার খবর পাওয়ামাত্রই শিক্ষার্থীদের মধ্যে ‘অ্যাডজাস্টমেন্ট ডিসঅর্ডার’ বা পরিস্থিতির সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার তীব্র সংকট তৈরি হতে পারে। পরিকল্পিত একটি রুটিন যখন হঠাৎ তছনছ হয়ে যায়, তখন সেই নতুন বাস্তবতাকে মেনে নেওয়া তাদের জন্য কঠিন হয়ে দাঁড়ায়। এর অবধারিত পরিণতি হিসেবে পরীক্ষার্থীরা দীর্ঘমেয়াদি উদ্বেগ বা ‘ক্রনিক অ্যাংজাইটি’র শিকার হতে পারে; যা কেবল তাদের পরীক্ষার ফলাফলকেই নয়, সামগ্রিক মানসিক বিকাশকেও দীর্ঘ সময়ের জন্য বাধাগ্রস্ত করতে পারে।
অন্যদিকে, বিশাল সিলেবাস শেষ করার যে শারীরিক ও মানসিক ক্লান্তি, তা কাটিয়ে ওঠার ন্যূনতম সুযোগ না দিয়েই পরীক্ষা শুরু করে দিলে শিক্ষার্থীরা চরম অবসাদ বা তীব্র ‘বার্নআউট’ (ইঁৎহড়ঁঃ)-এর শিকার হতে পারে। মস্তিষ্ক যখন বিশ্রামের সুযোগ পায় না, তখন তার স্বাভাবিক কার্যক্ষমতা লোপ পায়। এর ফলে শিক্ষার্থীদের সৃজনশীলতা এবং কোনো জটিল সমস্যা সমাধানের ক্ষমতা আগের তুলনায় আশঙ্কাজনকভাবে কমে যায়।
বাংলাদেশের সামাজিক প্রেক্ষাপটে এসএসসি পরীক্ষা কেবল একটি একাডেমিক মূল্যায়ন নয়, রীতিমতো ‘সামাজিক মর্যাদার লড়াই’ হিসেবে প্রতিষ্ঠিত। ফলে শিক্ষার্থীদের ওপর এমনিতেই সাফল্যের অস্বাভাবিক চাপ থাকে। এই বাস্তবতায় দাঁড়িয়ে একদিকে হাতে সময় কমে আসা এবং অন্যদিকে বিশাল সিলেবাসের বোঝা-এই দ্বিমুখী সংকট শিক্ষার্থীদের সাংঘাতিকভাবে বিষণ্নতার (উবঢ়ৎবংংরড়হ) দিকে ঠেলে দিতে পারে। যখন প্রত্যাশার পারদ থাকে আকাশচুম্বী অথচ প্রস্তুতির সময়টুকু কেড়ে নেওয়া হয়, তখন সেই মানসিক চাপের ভার সইতে না পেরে কিশোর বয়সের এই ছেলেমেয়েদের মধ্যে দীর্ঘস্থায়ী মনস্তাত্ত্বিক বিপর্যয় ঘটা অস্বাভাবিক কিছু নয়।
সিলেবাস শেষ করার তাড়নায় শিক্ষার্থীরা রাত জাগা বাড়িয়ে দেবে। এতে তাদের মেজাজ খিটখিটে হওয়া, হজমের সমস্যা, দীর্ঘমেয়াদি মাথাব্যথা ও মনোযোগের সমস্যাসহ অন্য আরও শারীরিক ও মানসিক সমস্যা দেখা দিতে পারে। এছাড়াও প্রস্তুতির অতৃপ্তি থেকে নানা ধরনের সমস্যা শুরু হতে পারে। অর্থাৎ রিভিশন দেওয়ার সময় না পাওয়ায় শিক্ষার্থীদের মধ্যে একটি স্থায়ী ধারণা তৈরি হতে পারে যে, ‘আমার কিছুই পড়া হয়নি’। এই হীনম্মন্যতা থেকে ওরা অনেকেই হাল ছেড়ে দিতে পারে এবং প্রতিকূল পরিস্থিতি সামাল দিতে না পেরে নিজের ক্ষতি করার উদ্দেশ্যে এই বয়সে নানা ধরনের হঠকারী সিদ্ধান্ত নিয়ে ফেলতে পারে, যা আসলেই বিপজ্জনক পরিস্থিতি তৈরি করবে।
সবশেষে আরও যে ভয়টি থেকে যায় তা হলো-অসাধু উপায় অবলম্বন বা নকল করার প্রবণতা আরও বেড়ে যেতে পারে। যখন কোনো শিক্ষার্থী মনে করবে যে স্বাভাবিক পথে তার পক্ষে সিলেবাস শেষ করা অসম্ভব, তখন চাপের মুখে সে প্রশ্নফাঁস বা নকলের মতো অনৈতিক পথের প্রতি প্রলুব্ধ হতে পারে। অথচ সরকার নকল রোধেও বদ্ধপরিকর।
সেশনজট কমানোর জন্য পরীক্ষা হঠাৎ এগিয়ে আনা একমাত্র সমাধান নয়। যদি সেশনজট রোধে ডিসেম্বরকেই লক্ষ্যমাত্রা করা হয়, তবে শুরুতেই শিক্ষার্থীদের পরীক্ষা এগিয়ে আনার বিষয়টি ফলাওভাবে প্রচার না করে বিকল্প ও কার্যকরী কিছু পদক্ষেপের মাধ্যমে এমন পরিস্থিতি তৈরি করা প্রয়োজন যাতে শিক্ষার্থীরা মানসিকভাবে ক্ষতিগ্রস্ত না হয়। মনে রাখা প্রয়োজন, শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য রক্ষা করা সেশনজট নিরসনের মতোই জরুরি। আর এজন্যই পরীক্ষার তারিখ পরিবর্তনের ঘোষণার পূর্বেই শিক্ষার্থীদের আশ্বস্ত করা বিশেষ প্রয়োজন।
সেশনজট নিরসনে সম্ভাব্য যা করা যেতে পারে-
সিলেবাসের যৌক্তিক পরিমার্জন করা। বড় সিলেবাসের পরিবর্তে শুধুমাত্র অত্যাবশ্যকীয় অংশগুলো (ঈড়ৎব ঝঁনলবপঃং/ঞড়ঢ়রপং) রাখা অথবা বড় সিলেবাসকে সংক্ষিপ্ত করে শিক্ষার্থীদের ভেতর উদ্বেগ (অহীরবঃু) কমানো সম্ভব।
তাছাড়া মডেল টেস্টের সংখ্যা কমানো অথবা প্রি-টেস্ট বা টেস্ট পরীক্ষার চাপ কমানো যেতে পারে।
স্কুলগুলোতে ঘনঘন কোচিং বা ক্লাস টেস্ট অথবা মডেল টেস্ট না নিয়ে শিক্ষার্থীদের নিজেদের পড়ার জন্য সময় (ঝবষভ-ংঃঁফু ঃরসব) দেওয়াটা জরুরি।
মূল্যায়ন পদ্ধতিতে বৈচিত্র্য আনা যেতে পারে। শুধুমাত্র একটি বড় চূড়ান্ত পরীক্ষার ওপর নির্ভর না করে আগামী ছয় মাস ছোট ছোট ‘ক্লাস টেস্ট’ বা অ্যাসাইনমেন্টের মাধ্যমে নম্বর বিভাজন করে এসএসসি পরীক্ষার নম্বর কমিয়ে আনা যেতে পারে।
পরীক্ষার পর দ্রুত ফলাফল প্রকাশ এবং ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করার জন্য প্রযুক্তির ব্যবহার করে প্রশাসনিক গতিশীলতা বাড়ানো যেতে পারে।
মানসিক স্বাস্থ্যের জন্য বিশেষ সেশন নেওয়া যেতে পারে। প্রতিটি স্কুলে কাউন্সিলর বা শিক্ষকদের মাধ্যমে শিক্ষার্থীদের আগামী তিন মাস নিয়মিত সেশন নিয়ে তাদের অভয় দেওয়া এবং তাদের বিভিন্ন প্রশ্নের জবাব ও সমস্যা সমাধানের মাধ্যমে আশ্বস্ত করা।
সেশনজট কমানো জরুরি, কিন্তু শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্যকে ঝুঁকিতে ফেলে এই পরিবর্তন আনা কতখানি উচিত বলে আপনি মনে করেন?

http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
Loading...
Loading...
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২