জাতীয়তাবাদী
দল বিএনপি জোট- জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় মহাসচিব যুগপৎ
আন্দোলনের অন্যতম মুখপাত্র আল্লামা ড. হাফেজ গোলাম মহিউদ্দিন ইকরাম কাসেমী
এর ইমামতিতে পবিত্র মাহে রমজান উপলক্ষে ৬ দিনের খতমে তারাবিহ সম্পন্ন হওয়ায়
এক দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। কুমিল্লা মহানগরীর জিলা স্কুল রোড
প্ল্যানাট এস আর শপিং মলে ইফতার মাহফিলে বিপুল সংখ্যক মুসল্লি, ওলামায়ে
কেরাম, হাফেজ এবং স্থানীয় সামাজিক,রাজনৈতিক ও গন্যমান্য ব্যক্তিবর্গ
অংশগ্রহণ করেন।
ইফতার মাহফিলে দোয়া-মোনাজাত পরিচালনা করেন দেশের সর্বজন
স্বীকৃত শ্রদ্ধেয় আলেমে দ্বীন আল্লামা নুরুল হক পীর সাহেব মহাপরিচালক,
বটগ্রাম মাদরাসা কুমিল্লা ।
কুমিল্লা মহানগর জমিয়তের ভারপ্রাপ্ত সভাপতি
পীরে কামেল মাওলানা কাবির আহমদের সভাপতিত্বে এবং কুমিল্লা মহানগর জমিয়ত
সাধারণ সম্পাদক মাওলানা মাহমুদুল হাসান জিহাদীর উপস্থাপনায় ইফতার মাহফিলে
প্রধান অতিথির বক্তব্য রাখেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মুহতারাম
আমীর মাওলানা শাহ্ আব্দুর রহীম ইসলামাবাদী বিশেষ অতিথি হিসেবে উপস্থিত
ছিলেন কুমিল্লা কাসেমুল উলূম মাদরাসার মহাপরিচালক মাওলানা আব্দুর রাজ্জাক
কাসেমী বক্তব্য রাখেন জাতীয়তাবাদী দল বিএনপি কুমিল্লা দক্ষিণ জেলা সাধারণ
সম্পাদক ভিপি আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম শানে সাহাবা জাতীয় খতীব
ফাউন্ডেশনের কেন্দ্রীয় যুগ্মমহা-সচিব শায়েখ মামুন মোস্তফী জমিয়ত নেতা
মাওলানা জসিম উদ্দীন বিজয়পুরী, মাওলানা হোসাইন আহমদ, মাওলানা হাফেজ ইজহারুল
হক সিরাজী, হাফেজ আমান শাহ্, সচেতন আহলে সুন্নাত ওয়াল জামাত ফেডারেশন
চেয়ারম্যান মুফতি নাঈম বিন আব্দুল বারী, মো. ফাহিম আহমেদ প্রমুখ।
মোনাজাতে দেশ, জাতি ও সমগ্র মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করা হয়।
অনুষ্ঠানে
সংক্ষিপ্ত বক্তব্যে বক্তারা বলেন, খতমে তারাবিহের মাধ্যমে কুরআনের প্রতি
মানুষের ভালোবাসা ও আগ্রহ আরও বৃদ্ধি পায়। এই ধরনের ধর্মীয় আয়োজন সমাজে
নৈতিকতা ও ঈমানি চেতনা জাগ্রত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
দোয়া শেষে উপস্থিত মুসল্লিদের মাঝে ইফতার বিতরণ করা হয়। ইফতার মাহফিলে এক হৃদয়গ্রাহী ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বিরাজ করে।
আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়, ভবিষ্যতেও কুরআনভিত্তিক এ ধরনের দ্বীনি কার্যক্রম অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।
