মঙ্গলবার ১০ ফেব্রুয়ারি ২০২৬
২৮ মাঘ ১৪৩২
চৌদ্দগ্রামে ডাঃ তাহের
দেশে দাঁড়িপাল্লার গণজোয়ার বইছে
প্রকাশ: সোমবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৬, ১:৩৮ এএম আপডেট: ০৯.০২.২০২৬ ২:০৮ এএম |




দেশে দাঁড়িপাল্লার  গণজোয়ার বইছেচৌদ্দগ্রাম প্রতিনিধি : জামায়াতের নায়েবে আমীর ডাঃ সৈয়দ আব্দুল্লাহ মোঃ তাহের বলেছেন, দেশে এখন দাঁড়িপাল্লার গণজোয়ার বইছে। এ জোয়ারকে তরান্বিত করতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। দাঁড়িপাল্লার প্রার্থীরা ক্ষমতায় আসলে আগামীতে দেশে উন্নয়নের ব্যাপক আয়োজন সৃষ্টি হবে। তাই ভোটের দিন সবাইকে নিজ নিজ ভোটাধিকার প্রয়োগের জন্য ভোটকেন্দ্রে যেতে হবে। সকলের স্বতঃস্ফুর্ত অংশগ্রহণে নির্বাচন উৎসবমুখর হয়ে উঠবে। 
ডাঃ তাহের সোমবার সন্ধ্যায় কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার কনকাপৈত ইউনিয়নের হিংগুলা উচ্চ বিদ্যালয় কেন্দ্রের একটি নির্বাচনী পথসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। 
কনকাপৈত ইউনিয়ন জামায়াতের আমীর মাওঃ হাসান মজুমদারের সভাপতিত্বে এবং সাবেক ছাত্রনেতা নাজমুল হক মোল্লা বাদলের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতের আমীর মু. মাহফুজুর রহমান, সাবেক আমীর ভিপি মোঃ সাহাব উদ্দিন,শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ সভাপতি মজিবুর রহমান ভূঁইয়া, উপজেলা জামায়াতের সেক্রেটারি মোঃ বেলাল হোসাইন, খেলাফত মজলিসের উপজেলা আমীর মাওলানা মোঃ শাহজালাল, বিশিষ্ট ব্যাবসয়ী  জসিম উদ্দিন ভূঁইয়া, সাবেক ইউপি চেয়ারম্যান আবুল কাশেম, ইন্জিনিয়ার মজিবুর রহমান, ছাত্র শিবিরের কুমিল্লা জেলা দক্ষিণ সেক্রেটারি নুরুল ইসলাম মোল্লা, সাবেক ইউপি চেয়ারম্যান ইকবাল হোসেন মজুমদার, সাবেক ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ নয়নের ছেলে যুব নেতা রিফাত, প্যানেল চেয়ারম্যান মীর হোসেন, জামায়াত শাহআলম খোকন, অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা মোস্তফা ভূঁইয়া, সাবেক ইউপি সদস্য আবদুল হাই খোকন প্রমুখ। এরআগে জগন্নাথদীঘি ইউনিয়নের পায়েরখোলায় নির্বাচনী জনসভায় প্রধান অতিথি ডাঃ তাহের ছাড়াও বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের আমীর মাহফুজুর রহমান, ইউনিয়ন ব্যাংকের সাবেক এমডি সৈয়দ আবদুল্লাহ মোঃ সালেহ, হাব'র সাবেক প্রেসিডেন্ট সৈয়দ গোলাম সারোয়ার।জনতা ব্যাংকের অবসরপ্রাপ্ত ম্যানেজার মোঃ সেলিমের সভাপতিত্বে ও ইউনিয়ন জামায়াতের সহকারী সেক্রেটারি রকি'র সঞ্চালনায় জনসভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতের সাবেক আমীর ভিপি মোঃ সাহাব উদ্দিন, সেক্রেটারি মোঃ বেলাল হোসাইন, বাংলাদেশ খেলাফত মজলিসের উপজেলা আমীর মাওলানা মোঃ শাহজালাল, ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের কর্ম পরিষদ সদস্য আইয়ুব আলী ফরায়েজী, মেশকাত উদ্দিন সেলিম, সাবেক ইউপি চেয়ারম্যান আবুল কাশেম, ইঞ্জিনিয়ার মজিবুর রহমান, এনসিপির উপজেলা যুগ্ম সমন্নয়ক মামুন মজুমদার, সনাতন ধর্মাবলম্বীদের নেতা দুলাল কর্মকার, ছাত্রশিবিরের কুমিল্লা জেলা দক্ষিণ সেক্রেটারি নুরুল ইসলাম মোল্লা, উপজেলা জামায়াতের শুরা ও কর্ম পরিষদ সদস্য জয়নাল আবেদিন পাটোয়ারি ও ডাঃ মন্জুর আহমেদ সাকি, জগন্নাথদীঘি ইউনিয়ন জামায়াতের আমীর শাহাব উদ্দিন, স্হানীয় জামায়াত নেতা তৌহিদুল আজিম বাবু, কে এম আবদুর রাজ্জাক, কে এম আবদুল কাইউম, ডাঃ বেলাল হোসেন চৌধুরী, ওমর মহিউদ্দিন, ডাঃ আনছার উল্লাহ চৌধুরী, উজ্জ্বল চৌধুরী, আলহাজ্ব মানোয়ার হোসেন, শাহআলম চৌধুরী, কাজী বাদল, শিবির নেতা রিফাত সানি প্রমুখ। এ সময় অন্যান্যের মধ্যে ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড জামায়াত-শিবিরের নেতাকর্মীসহ এলাকার বিপুল সংখ্যক গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।  















http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
আওয়ামী লীগের নিরপরাধ নেতা কর্মীদের প্রতি উদার হতে হবে
মানুষ উৎসবমুখর পরিবেশে ভোট দিয়ে বিএনপির প্রার্থীদের বিজয়ী করবে: হাজী ইয়াছিন
নক্সা অনুমোদন ছাড়াই ভবন নির্মাণ ঝাউতলায় ৩ তলা অবৈধ ভবন অপসারণে কুসিকের ২য় নোটিশ
সবাইকে নিয়ে আধুনিক বরুড়া গড়ে তুলবো
ব্যালট যাচ্ছে কুমিল্লার আসনে আসনে
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
কুমিল্লা দক্ষিণে বিএনপি-জামায়াত হাড্ডাহাড্ডি লড়াইয়ের প্রস্তুতি
দেবিদ্বারে বিএনপি-এনসিপি সমর্থকদেরহাতাহাতি পাল্টাপাল্টি শ্লোগানে উত্তেজনা
খালাতো ভাইয়ের ছুরিকাঘাতে আহত বিএনপি নেতার মৃত্যু
এবারের নির্বাচন গণতন্ত্র পুনরুদ্ধারের নির্বাচন - মনিরুল হক চৌধুরী
ফ্যামিলি কার্ড নয়, চাঁদাবাজি মুক্ত পরিবেশ তৈরি করতে হবে -ড.সরওয়ার সিদ্দিকী
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২