মঙ্গলবার ২৮ জুলাই ২০২৬
১৩ শ্রাবণ ১৪৩৩
শরিফ ওসমান হাদির মৃত্যুতে ইস্টার্ন মেডিকেল কলেজ কুমিল্লায় শোক দিবস পালিত
প্রকাশ: রোববার, ২১ ডিসেম্বর, ২০২৫, ১:১২ এএম |


জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখভাগের যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মৃত্যুতে ২০ ডিসেম্বর শনিবার একদিনের রাষ্ট্রীয় শোক পালিত হয়েছে। তারই প্রেক্ষিতে ইস্টার্ন মেডিকেল কলেজ কুমিল্লায় দিনের শুরুতে কলেজ পতাকা মঞ্চে জাতীয় পতাকা অর্ধনমিতকরণ ও কালো পতাকা উত্তোলন করা হয়। প্রতিষ্ঠানে কর্মরত সকল শিক্ষক, চিকিৎসক, ইন্টার্ন চিকিৎসক, ছাত্র-ছাত্রী ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ কালো ব্যাজ ধারণ করেন। এছাড়া ১৯ ডিসেম্বর শুক্রবার ইস্টার্ন মেডিকেল কলেজ ক্যাম্পাসে স্থাপিত মসজিদে বাদ জুমা এই তরুণ বিপ্লবী শহীদ শরিফ ওসমান হাদির বিদেহি আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মাহফিলের আয়োজন করা হয়। 

 












http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
Loading...
Loading...
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২