মঙ্গলবার ২৮ জুলাই ২০২৬
১৩ শ্রাবণ ১৪৩৩
পুলিশের কাছে হারল বসুন্ধরা কিংস
প্রকাশ: রোববার, ২১ ডিসেম্বর, ২০২৫, ১:০৬ এএম |



  পুলিশের কাছে হারল বসুন্ধরা কিংস
বাংলাদেশ ফুটবল লিগে প্রথম হারের তেতো স্বাদ নিয়ে মাঠ ছাড়ল পাঁচবারের চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস।
গাজীপুরের শহীদ বরকত স্টেডিয়ামে শনিবার (২০ ডিসেম্বর) কিংসকে ২-১ গোলে হারিয়েছে পুলিশ এফসি। গত মৌসুমেও দুই দলের একটি খেলায় জিতেছিল তারা।
শুরুতে গোল হজম করে যেন ভড়কে গিয়েছিল বসুন্ধরা কিংস। এরপর কিছুটা ধাতস্থ হয়ে, পুলিশ এফসির রক্ষণে চাপ বাড়িয়ে সমতার স্বস্তি ফিরে পেল তারা। কিন্তু দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে আবারও দৃশ্যপট বদলে গেল গোল খেয়ে। পুলিশ এফসি যেন জয়ের পণ করে মাঠে নেমেছিল।
ওরগিয়েন তিসেরাংয়ের পাসে বল পেয়ে নিখুঁত শটে গোলকিপার আনিসুর রহমান জিকোর পাশ দিয়ে লক্ষ্যভেদ করেন রাব্বি হোসেন রাহুল। এগিয়ে যাওয়ার পর গোল আগলে রাখার দিকেই মনোযোগী হয় পুলিশ।
দোরিয়েলতন ও ইমানুয়েল সানডের কয়েকটি প্রচেষ্টা ব্যর্থ হওয়ার পর অবশেষে ৩২ মিনিটে সমতায় ফিরে কিংস। বক্সের ভেতর থেকে প্লেসিং শটে লক্ষ্যভেদ করেন ফয়সাল আহমেদ ফাহিম। এ নিয়ে লিগে তার গোল হলো ৫টি।
দ্বিতীয়ার্ধেও পুলিশ রক্ষণ জমাট রেখে পাল্টা আক্রমণ নির্ভর কৌশলে খেলতে থাকে। ৭০ মিনিটে ডান দিক থেকে আসা ক্রস ওভারহেড কিকে ক্লিয়ার করে কিংসের ত্রাতা সাদ উদ্দিন। ৮৬ মিনিটে দীপক রায়ের বুলেট গতির শট কিংসের ক্রসবার ঘেঁষে বাইরে যায়।
দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে কিংসকে আবারও স্তব্ধ করে দেয় পুলিশ। সতীর্থের ক্রস নিয়ন্ত্রণে নিয়ে নিচু শটে লক্ষ্যভেদ করেন উগান্ডার মিডফিল্ডার শাফিক কাগিমু। এই গোলেই কিংসের প্রথম হার নিশ্চিত হয়।
এই পরাজয়ের পরও সপ্তম রাউন্ড শেষে লিগের শীর্ষে আছে বসুন্ধরা কিংস। তাদের পয়েন্ট ১৬। ৪ জয় এক ড্র এবং দুই পরাজয়ে ১৩ পয়েন্ট পেয়ে এই তালিকার তিনে রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস অ্যান্ড সোসাইটি। মোহামেডান, আবাহনীকে টপকে ১০ পয়েন্ট নিয়ে টেবিলের চারে উঠে এসেছে পুলিশ।
অন্য ম্যাচে মোহামেডান আরামবাগ ক্রীড়া সংঘের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে। এছাড়া ফকিরেরপুল ইয়ংমেন্স ক্লাবকে ৩-০ গোলে হারিয়েছে ফর্টিস এফসি















http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
Loading...
Loading...
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২