মঙ্গলবার ৯ জুন ২০২৬
২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
কুমিল্লা বোর্ডে এইচএসসির পুনঃনিরীক্ষণে ২৫৮৯ উত্তরপত্রের নম্বর পরিবর্তন
ফেল থেকে পাস ১০৮ জন, জিপিএ ৫ বেড়েছে ২৩ টি
প্রকাশ: সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫, ১২:৩৭ এএম আপডেট: ১৭.১১.২০২৫ ১:২৪ এএম |

কুমিল্লা বোর্ডে এইচএসসির পুনঃনিরীক্ষণে  ২৫৮৯ উত্তরপত্রের নম্বর পরিবর্তন  নিজস্ব প্রতিবেদক: কুমিল্লা শিক্ষা বোর্ডে এবারের এইচএসসি পরীক্ষার ফল পুনর্মূল্যায়নে অকৃতকার্য থেকে কৃতকার্য হয়েছেন ১০৮ জন শিক্ষার্থী। এছাড়াও নতুন করে জিপিএ ৫ পেয়েছেন আরও ২৩ জন। সবমিলিয়ে এইচএসসির ফল পুনঃনিরীক্ষণে ২৫৮৯ টি উত্তরপত্রের নম্বর পরিবর্তন হয়েছে। 
রোববার (১৬ নভেম্বর) দুপুরে কুমিল্লা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে পুনঃনিরীক্ষণের ফল প্রকাশের পর এ তথ্য জানা যায়। ফল প্রকাশের পর ২০২৫ সালের এইচএসসিতে কুমিল্লা বোর্ডে উল্লেখযোগ্য পরিবর্তন চিত্র দেখা যায়। 
গত ১৬ অক্টোবর কুমিল্লা শিক্ষা বোর্ডের এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়। প্রকাশিত ফলাফল অনুযায়ী এইচএসসি পরীক্ষায় পাস করে ৪৮দশমিক ৮৬ শতাংশ শিক্ষার্থী। যা গত পাঁচ বছরের মধ্যে সর্বনিম্ন পাশের হার। জিপিএ ৫ পেয়েছিল ২৭০৭ জন শিক্ষার্থী। 
বোর্ড সূত্র জানায়, ফলাফল প্রকাশের পর এ বছর পুনঃনিরীক্ষণের জন্য আবেদন করেছে ২৭ হাজার ১৮১ জন পরীক্ষার্থী। পুনঃনিরীক্ষণ করা হয়েছে ৯৪ হাজার ৬৫টি উত্তরপত্র। এর মধ্যে ২ হাজার ৫৮৯টি উত্তরপত্রে নম্বর পরিবর্তন হয়। নম্বর আপগ্রেড হয়েছে ২ হাজার ২১৩টি এবং গ্রেড পরিবর্তন হয়েছে ৫৮৭ পরীক্ষার্থীর।
ফল পরিবর্তনের মাধ্যমে মোট উত্তীর্ণ বেড়েছে ১০৮ জন এবং জিপিএ-৫ বেড়েছে ২৩টি।
কুমিল্লা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর রুনা নাছরীন বলেন, বোর্ডের নিয়ম অনুযায়ী আবেদন গ্রহণ ও খাতা পুনঃনিরীক্ষণ সম্পন্ন করা হয়েছে। শিক্ষার্থীদের খাতা পুনঃমূল্যায়নের পর রোববার ফলাফল ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।















http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
নগরভবন বর্তমান স্থানেই চায় কুমিল্লার মানুষ
প্রধান সন্দেহভাজন অবসরপ্রাপ্ত সার্জেন্ট জাহিদুজ্জামান ও সাবেক সেনাসদস্য শাহিন আলমের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ
কুমিল্লায় মহাসড়কে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে ৪৫ জন গ্ৰেফতার
চৌদ্দগ্রামে ট্রাকের পিছনে ধাক্কায় কাভার্ডভ্যান চালক নিহত
ব্রাহ্মণপাড়ায় ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর কারাদণ্ড
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
ফিফা বিশ্বকাপ- ২০২৬: বিশ্ব কাঁপছে বিশ্বকাপ জ্বরে!
কুমিল্লায় মহাসড়কে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে ৪৫ জন গ্ৰেফতার
কুমিল্লা থেকে আন্তর্জাতিক অঙ্গনে এক কিংবদন্তির পদচিহ্ন
কুমিল্লায় ১২ ঘণ্টার ব্যবধানে সড়কে ৫ জনের প্রাণহানি
প্রধান সন্দেহভাজন অবসরপ্রাপ্ত সার্জেন্ট জাহিদুজ্জামান ও সাবেক সেনাসদস্য শাহিন আলমের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২