শনিবার ২৭ জুন ২০২৬
১৩ আষাঢ় ১৪৩৩
নেপাল থেকে আসা ৪০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত
প্রকাশ: সোমবার, ১৬ জুন, ২০২৫, ১:৩৬ এএম আপডেট: ১৬.০৬.২০২৫ ১:৫১ এএম |




  নেপাল থেকে আসা ৪০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্তনিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ ও নেপালের মধ্যে চুক্তির মাধ্যমে আনুষ্ঠানিকভাবে বিদ্যুৎ আমদানি শুরু করেছে বাংলাদেশ। দেশটি থেকে আসা বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হয়েছে। আগামী পাঁচ মাস ভারত হয়ে ৪০ মেগাওয়াট জলবিদ্যুৎ বাংলাদেশে আসবে।
রোববার (১৫ জুন) রাতে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সদস্য (উৎপাদন) মো. জহুরুল ইসলাম বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন।
পিডিবির এই কর্মকর্তা বলেন, নেপাল থেকে শনিবার (১৪ জুন) দিনগত রাত ১২টার পর থেকে আমরা ৪০ মেগাওয়াট বিদ্যুৎ পাচ্ছি। আগামী নভেম্বর মাস পর্যন্ত আমরা বিদ্যুৎ পাবো। নেপালে এই সময়টা বর্ষার, এজন্য বর্ষা মৌসুমে শুধু বিদ্যুৎ আনার সিদ্ধান্ত হয়েছে।
এর আগে ২০২৪ সালের ৩ অক্টোবর নেপাল থেকে ভারত হয়ে বিদ্যুৎ আমদানি চূড়ান্ত করতে কাঠমান্ডুতে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, নেপাল ইলেকট্রিসিটি অথরিটি ও ভারতের এনটিপিসি বিদ্যুৎ ব্যবসা নিগম লিমিটেড একটি ত্রিপক্ষীয় বিদ্যুৎ বিক্রয় চুক্তি স্বাক্ষর করে। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান উপস্থিত ছিলেন।
চুক্তিতে ১৫ জুন থেকে ১৫ নভেম্বর পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ করার কথা বলা হয়েছে। ভারতীয় ট্রান্সমিশন চার্জসহ নেপাল থেকে দেশে আসা প্রতি ইউনিট বিদ্যুতের দাম পড়বে প্রায় ৭ টাকা।













http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
দেশে পৌঁছেছেন প্রধানমন্ত্রী
চীন থেকে দেশের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান
হামের প্রাণহানি ৭০০ ছাড়াল
শি জিনপিংয়ের সঙ্গে তারেক রহমানের শুভেচ্ছা বিনিময়
সম্পর্ক উন্নয়‌নে ভার‌তের ‘গ্রিন সিগন্যাল’ কী বার্তা দি‌চ্ছে?
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
কুমিল্লাকে যানজটমুক্ত করতে কুসিকের উচ্ছেদ অভিযান
কুমিল্লা সীমান্তের অর্ধশতাধিক এলাকা দিয়ে ঢুকছে মাদক
কুমিল্লায় দুর্ঘটনার কবলে দুই ট্রেন
কাটাবিলে মাদক ব্যবসায়ীদের দুই গ্রুপের সংঘর্ষ চলাকালে ষষ্ঠ শ্রেণিরশিক্ষার্থী গুলিবিদ্ধ
কুমিল্লার মুরাদনগরে হত্যা মামলার আসামির স্ত্রীকে পিটিয়ে হত্যা
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২