শনিবার ৭ ফেব্রুয়ারি ২০২৬
২৫ মাঘ ১৪৩২
কুমিল্লায় চোরাই পথে আসা ৫১ ড্রা চিংড়ি রেনু আটক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৯ মে, ২০২৫, ১:৩৭ এএম আপডেট: ২৯.০৫.২০২৫ ২:০৯ এএম |



  কুমিল্লায় চোরাই পথে  আসা ৫১ ড্রা চিংড়ি  রেনু আটকভারত থেকে চোরাইপথে বাংলাদেশে পাচারের সময় প্রায় সোয়া কোটি টাকা মূল্যের বিপুল পরিমানে চিংড়ি মাছের রেনু পোনা আটক করেছে বিজিবি। গতকাল বিকাল ৩টার সময় ১০ বিজিবি’র অভিযানে ৫১ টি প্লাস্টিকের ড্রাম ভর্তি এসব পোনা কুমিল্লার কটক বাজার এলাকা থেকে আটক করা হয়। ১০ ব্যাটালিয়ন বিজিবি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে। 
১০ ব্যাটালিয়ন বিজিবির অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল মীর আলী এজাজ জানান, প্লাস্টিকের ড্রাম ভর্তি করে অক্সিজেন দিয়ে সংরক্ষণ করা চিংড়ির পোনা ভারত থেকে বাংলাদেশে পাচার করা হচ্ছিলো। প্রাথমিক ভাবে পাওয়া তথ্য অনুসারে, এসব রেনু পোনা কুমিল্লা সীমান্ত দিয়ে বাংলাদেশে পাচার করে রাজশাহী অঞ্চলের দিকে নিয়ে যাওয়ার পরিকল্পনা ছিলো। 
বিজিবি’র প্রেস বিজ্ঞপ্তি থেকে আরো জানা যায়, আন্তঃসীমান্ত অপরাধ দমনে বিজিবির নিয়মিত অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে কটক বাজার বিওপি বিশেষ অভিযান পরিচালনা করে। এসময় কটকবাজার বিওপির আওতাধীন সীমান্তের আনুমানিক ৪ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তর থেকে এসব রেনু পোনা আটক করা হয়। পাচারকারীরা ভারত থেকে ৫১টি প্লাস্টিকের ড্রাম ভর্তি করে এসব পোনা গন্তব্যে নিয়ে যাওয়ার জন্য অপেক্ষা করছিলো। বিজিবি’র উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা এসব পোনা ফেলে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয় নি। মালিকবিহীন অবস্থায় এসব রেনু জব্দ করা হয়। আটক রেনু পোনার আনুমানিক মূল্য ১ কোটি ২০ হাজার টাকা।
অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল মীর আলী এজাজ জানান, আটককৃত রেনুপোনা সঠিক ভাবে সংরক্ষণ না করলে এগুলো মরে যেতে পারে। তাই আটকের পর বিজিবি এসব পোনা দ্রুত সময়ের মধ্যে কাস্টমস্ বিভাগের কাছে হন্তান্তর করেছে। যে কোন ধরনের চোরাচালান প্রতিরোধে কুমিল্লায় বিজিবি সচেষ্ট রয়েছে।















http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
ঘাঁটি পুনরুদ্ধারের লড়াই বিএনপির দৃঢ় অবস্থানে জামায়াত-এনসিপি
জিয়াউর রহমানের আদর্শের বিএনপি এখন আর নাই
দি কাজী ফাউন্ডেশন এর আয়োজনে কুমিল্লায় ফ্রি হেলথ ক্যাম্প
গণতন্ত্র পুনরুদ্ধারে সনাতনী সম্প্রদায়ের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ- মনিরচৌধুরী
বরুড়ায় বিএনপি প্রার্থীর উঠান বৈঠক-পথসভা
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
হাসনাতের আসনে গণঅধিকারের জসিম উদ্দিনকে বিএনপির সমর্থন
লাশ পোড়ানোর মামলায় ৬ জনের মৃত্যুদণ্ড
আপনারা জানেনও না, নীরবে বিপ্লব ঘটে গিয়েছে
৩০০ টাকার ঘুষের ভিডিও প্রচার না করতে ২৯ হাজার টাকা প্রদান
ঘাঁটি পুনরুদ্ধারের লড়াই বিএনপির দৃঢ় অবস্থানে জামায়াত-এনসিপি
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২