রোববার ২৫ জানুয়ারি ২০২৬
১২ মাঘ ১৪৩২
৮২ কেজি গাঁজাসহ ছাত্রদলের আহ্বায়ক আটক
এম হাসান
প্রকাশ: শনিবার, ৩১ মে, ২০২৫, ২:০০ এএম আপডেট: ৩১.০৫.২০২৫ ২:২০ এএম |



 ৮২ কেজি গাঁজাসহ  ছাত্রদলের  আহ্বায়ক আটক
৮২ কেজি গাঁজা সহ কুমিল্লা ব্রাহ্মণপাড়া উপজেলা শশীদল ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক রাসেল মাহমুদ কে আটক করে ঢাকা র‌্যাব -১০। 
২৯ মে বৃহস্পতিবার সকাল নয়টায় ঢাকার শ্যামপুর থানার ধোলাইপাড় মোড় এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। মাদক সহ গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন ব্রাহ্মণপাড়া উপজেলা ছাত্রদলের সদস্য সচিব ফয়সাল আহমেদ। 
আটককৃত রাসেল মাহমুদ কুমিল্লা ব্রাহ্মণপাড়া উপজেলা শশীদল ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক। সে শশীদল ইউনিয়ন বাগড়া গ্রামের রুপ মিয়া ছেলে । 
তার সাথে আরো তিনজন আটক করা হয়। এরা হলেন ব্রাহ্মণপাড়া উপজেলা শশীদল ইউনিয়ন মানরা গ্রামের সিদ্দিকুর রহমানের ছেলে মোঃ ইউসুফ, ব্রাহ্মণপাড়া সদর ছাতিয়ানি গ্রামের বারেক মিয়ার ছেলে সুজন , একই উপজেলার মাধবপুর গ্রামের শরিফুল ইসলামের ছেলে সাইফুল ইসলাম সাব্বির। এসময় তাদের সাথে একটি পিকআপ ভ্যান জব্দ করা হয়। 
র‌্যাব জানায়, ঢাকার শ্যামপুর থানার ধোলাইপাড় মোড় এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এসময় ৮২ কেজি গাঁজা তার সহযোগী তিনজন একটি পিকআপ ভ্যান জব্দ করা হয় । সে একজন পেশাদার মাদক ব্যবসায়ী। গ্রেফতারকৃত আসামিদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। 
কুমিল্লা ব্রাহ্মণপাড়া উপজেলা ছাত্রদলের সদস্য সচিব ফয়সাল আহমেদ ভূঁইয়া বলেন, মাদক সহ গ্রেফতারের বিষয়টি সঠিক। আমরা তাকে বহিষ্কার করব।















http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
আজ কুমিল্লায় আসছেন তারেক রহমান
৩ জনসভা ঘিরে ব্যাপক প্রস্তুতি
কুমিল্লায় সরস্বতী পূজা উদযাপিত
আমি নির্বাচিত হলে এলাকার চিত্র পাল্টে যাবে - মনির চৌধুরী
এবারের নির্বাচন দেশগঠনের, কেন্দ্রে দখল নয়
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
শতাধিক নেতা-কর্মী নিয়ে বিএনপিতে যোগ দিলেন এনসিপির প্রধান সমন্বয়ক
আজ কুমিল্লায় আসছেন তারেক রহমান
ভোট কেন্দ্র দখলের চেষ্টা হলে জনগণ জবাব দিতে প্রস্তুত
দিনব্যাপী মনিরুল হক চৌধুরীর গণসংযোগ
সাত্তার খান শপিং কমপ্লেক্সের ছয় তলার একটি গোডাউনে আগুন
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২