সোমবার ১৬ মার্চ ২০২৬
২ চৈত্র ১৪৩২
কুমিল্লায় অজ্ঞাত গাড়ির ধাক্কায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত
প্রকাশ: শনিবার, ১৭ মে, ২০২৫, ১:৩২ এএম আপডেট: ১৭.০৫.২০২৫ ২:০৫ এএম |



  কুমিল্লায় অজ্ঞাত  গাড়ির ধাক্কায়  মোটরসাইকেলের  ২ আরোহী নিহত নিজস্ব প্রতিবেদক: কুমিল্লায় মোটরসাইকেল দুর্ঘটনায় দুই আরোহী নিহত হয়েছেন। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে জেলার সদর দক্ষিণ উপজেলার জোর কানন এলাকায় চট্টগ্রামমুখী লেনে বৃহস্পতিবার রাত সোয়া দশটার দিকে মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লার ময়নামতি হাইওয়ে ক্রসিং থানার ওসি ইকবাল বাহার।
পুলিশ ও স্থানীয় সূত্রগুলো জানায়, রাত সোয়া দশটার দিকে ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখী লেনে কুমিল্লার সদর দক্ষিণ থানাধীন জোড় কানন এলাকায় একটি মোটরসাইকেল কে অজ্ঞাতনামা গাড়ি পেছন থেকে চাপা দিলে ঘটনাস্থলে মোটরসাইকেলের ২ আরোহী নিহত হন।
রাত সাড়ে ১১ টায় ময়নামতি হাইওয়ে ক্রসিং থানার ওসি ইকবাল বাহার জানান, নিহত মোটরসাইকেল আরোহীদের একজনের পকেটে রক্ষিত আইডি কার্ড থেকে একজনের পরিচয় পাওয়া গেছে। তার নাম হলো শাকিল হোসেন (২২),পিতা মোঃ সালাম, সরাই জাফরাবাদ, মোহাম্মদপুর, ঢাকা। অপরজন শাহেদ শিমুল। পিতার নাম পেয়ার আহমেদ, পূর্ব গোপাল এলাকা ছাগলনাইয়া ফেনী এলাকার বাসিন্দা।
সদর দক্ষিণ মডেল থানার ওসি রফিকুল ইসলাম জানান,ঢাকা - চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী লাইনে জোর কানন ইউটার্নে পেছন থেকে অজ্ঞাতনামা একটি বাস মোটরসাইকেলকে চাপা দিলে মোটরসাইকেলের দুই আরোহীর মৃত্যু হয়। ঘাতক বাসটিকে আটক করা যায়নি।
ময়নামতি হাইওয়ে থানার ওসি ইকবাল বাহার বলেন, আইনানুগ প্রক্রিয়ায় মরদহগুলো স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। দুর্ঘটনা কবলিত মোটরসাইকেল থানায় রাখা আছে।





















http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
মুক্তিযুদ্ধ ও রাজনৈতিক ইতিহাসকে মনে রাখা গুরুত্বপূর্ণ ----মনিরুল হক চৌধুরী
কুমিল্লায় আর্মি মেডিকেল কলেজ উদ্বোধন করলেন সেনা প্রধান
কুমিল্লা ব্যবসায়ী কল্যাণ সমিতির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
কুমিল্লা জেলা পরিষদের প্রশাসক মোস্তাক মিয়া
কুমিল্লার দেবিদ্বারে মরা গরুর মাংস বিক্রির অভিযোগ নিয়ে এলাকায় তোলপাড়
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
কুমিল্লা সিটির প্রশাসক ইউসুফ মোল্লা টিপু
মানবিকতা ও দেশপ্রেমে অনুপ্রেরণা ইউসুফ মোল্লা টিপু : মন্ত্রী আমিন উর রশিদ ইয়াছিন
প্রতিদিন মিলবে ৮ মিলিয়ন ঘনফুট গ্যাস
দেবিদ্বারে দুই শিশু ধর্ষণের ঘটনায় দুই কিশোর আটক
লাকসামে এতিমদের মাঝে সাড়ে ১৭ লাখ টাকার চেক বিতরণ করলেন এমপি আবুল কালাম
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২