মঙ্গলবার ৯ ডিসেম্বর ২০২৫
২৫ অগ্রহায়ণ ১৪৩২
বাংলাদেশ দলকে পাকিস্তান সফরের অনুমতি
প্রকাশ: শুক্রবার, ১৬ মে, ২০২৫, ১:৩৫ এএম আপডেট: ১৬.০৫.২০২৫ ২:৩৪ এএম |





 বাংলাদেশ দলকে পাকিস্তান সফরের অনুমতি

পূর্বনির্ধারিত সূচি বদলে নতুন করে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) পাঠিয়েছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। তবে বিসিবি অপেক্ষায় ছিল বাংলাদেশ সরকারের অনুমতির। অবশেষে তাও মিলে গেল।
ব্হৃস্পতিবার (১৫ মে) বিকেলে বিসিবির একটি সূত্র অনুমতি পাওয়ার বিষয়টি রাইজিংবিডিকে নিশ্চিত করেছে। সূত্রটি জানিয়েছে, ‘‘সরকার অনুমতি দিয়েছে। এখন শুধু আনুষ্ঠানিকভাবে চিঠি পাওয়া বাকি।’’
আগের সূচি অনুযায়ী ফয়সালাবাদে ২৫ মে হওয়ার কথা ছিল সিরিজের প্রথম ম্যাচ। সংশোধিত সূচি অনুসারে, দুই দিন পিছিয়ে সিরিজ শুরু হবে ২৭ মে থেকে। 
মূলত পাকিস্তান সুপার লিগের (পিএসএল) সংশোধিত সূচির সঙ্গে সাংঘর্ষিক হওয়ায় বাংলাদেশ সিরিজের সূচি পরিবর্তন করেছে পিসিবি। নতুন সূচিতে যেদিন পিএসএল ফাইনাল, সেদিনই বাংলাদেশ-পাকিস্তান সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচ হওয়ার কথা ফয়সালাবাদে।
নতুন সূচি অনুযায়ী, সিরিজের প্রথম তিন ম্যাচ ২৭, ২৯ এবং ১ জুন ফয়সালাবাদে। চূড়ান্ত অনুমোদন সাপেক্ষে সিরিজের শেষ দুই ম্যাচ ৩ এবং ৫ জুন লাহোরে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এখন বিসিবি সায় দিলেই সিরিজ সূচি চূড়ান্ত করা হবে।
বাংলাদেশ-পাকিস্তান টি-টোয়েন্টি সিরিজের সংশোধিত সূচি-    
২৭ মে- ১ম টি-টোয়েন্টি, ইকবাল স্টেডিয়াম, ফয়সালাবাদ
২৯ মে- ২য় টি-টোয়েন্টি, ইকবাল স্টেডিয়াম, ফয়সালাবাদ
১ জুন- ৩য় টি-টোয়েন্টি, গাদ্দাফি স্টেডিয়াম, লাহোর
৩ জুন- ৪র্থ টি-টোয়েন্টি, গাদ্দাফি স্টেডিয়াম, লাহোর
৫ জুন- ৫ম টি-টোয়েন্টি, গাদ্দাফি স্টেডিয়াম, লাহোর।













http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
বিজয় মেলার নামে কুমিল্লায় ‘বাণিজ্যমেলা’র আয়োজন
দেশে সাড়ে ১৪ লাখ টন খাদ্যশস্য মজুদের পাশাপাশি আমন ধান উৎপাদনেও লক্ষ্যমাত্রা অর্জন -কুমিল্লায় খাদ্য উপদেষ্টা
কুমিল্লা মুক্তদিবসে বর্ণাঢ্য র‌্যালি
বিজয় দিবসে ‘বিশ্ব রেকর্ডের’ প্রস্তুতি বাংলাদেশের
সৌদিআরবে বেকারিতে দগ্ধ হয়ে রেমিটেন্সযোদ্ধার মৃত্যু
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
শওকত মাহমুদ গ্রেপ্তার
৮ ডিসেম্বর মুক্ত হয় কুমিল্লা রাস্তায় নামে জনতার ঢল
বিজয় মেলার নামে কুমিল্লায় ‘বাণিজ্যমেলা’র আয়োজন
কুমিল্লা মুক্তদিবসে বর্ণাঢ্য র‌্যালি
সংসদ নির্বাচন ও গণভোট আয়োজনে কমিশন প্রস্তুত
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২